১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
বিনোদন

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশা ও সামিয়া অথৈ

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সদস্যপদ স্থগিত থাকবে।

সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে।

সম্প্রতি একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়। বিষয়টি নিষ্পত্তির অংশ হিসেবে তাঁদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেওয়া এবং ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী সময়ে তাঁরা সালিশ কমিটির ওই সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি বলে সংগঠন সূত্রে জানা গেছে।

‘একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।’

— Mehedi (Admin)

এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়। তবে চিঠির কোনো জবাব পাওয়া যায়নি। বরং পাঠানো চিঠি দুটি ফেরত আসে। পরে মুঠোফোনে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। দীর্ঘ সময় অপেক্ষার পরও তাঁদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় সদস্যপদ স্থগিতের সুপারিশ করে সালিশ কমিটি।

আরও পড়ুন জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় বিনোদন ১০ ঘণ্টা আগে

পরে বিষয়টি অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির সভায় উত্থাপন করা হয়। সভায় সালিশ কমিটির সুপারিশ পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর।
  • সংগঠন সূত্রে জানা গেছে, অভিনয়শিল্পীদের মধ্যে বিভিন্ন সময়ে সৃষ্ট বিরোধ ও মতবিরোধ নিষ্পত্তির জন্য অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন সালিশ কমিটি কাজ করে।
  • সম্প্রতি একটি ঘটনায় তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশের জন্য কমিটির সামনে উপস্থিত হতে বলা হয়।
  • এ অবস্থায় সালিশ কমিটির পক্ষ থেকে দুই অভিনেত্রীর কাছে পরপর দুটি চিঠি পাঠানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে গত ৭ জুলাই দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে সংগঠনের গঠনতন্ত্র অনুসরণ করে তাঁদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর নামে পৃথক সদস্যপদ স্থগিতের নোটিশ জারি করে সংগঠনটি।

অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অভিনয়শিল্পীদের কর্মক্ষেত্র ও পেশাগত পরিবেশে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে তারা আপসহীন। শিল্পীদের পারস্পরিক সম্পর্ক, পেশাগত মর্যাদা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ অক্ষুণ্ন রাখাই সংগঠনের অন্যতম লক্ষ্য।

একই পরিবারের সদস্য হিসেবে শিল্পীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।

বিনোদন থেকে আরও

ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষিবলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের… ২ দিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।… ২ দিন আগে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার… ৩ দিন আগে প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ? প্যারিসে হানিমুনের স্বপ্ন দেখিয়েছিলেন গৌরীকে, কথা রাখতে পেরেছিলেন শাহরুখ?বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরী খানের প্রেমকাহিনি বহুবার আলোচনায় এসেছে। তারকাখ্যাতি পাওয়ার আগেই তাঁদের পরিচয় ও… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম · বিনোদন

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের সদস্যপদ স্থগিত থাকবে।

ফটোকার্ড

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল
অভিনয়শিল্পী সংঘ

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল
অভিনয়শিল্পী সংঘ

শিরোনাম