১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত
সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) একটি ড্রোন হামলায় সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগে। এতে আগুন ধরে যায়। হামলার পর গ্যাসক্ষেত্রটির কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।

কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হামলায় সৃষ্ট আগুন তখনো জ্বলছিল।

‘গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল।’

— আন্তর্জাতিক ডেস্ক

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, হামলার পর কর্মীদের গ্যাসক্ষেত্রের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৬ ঘণ্টা আগে

ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি বলেছেন, এ হামলায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
  • রোববার (৮ নভেম্বর) একটি ড্রোন হামলায় সুলাইমানিয়া প্রদেশের গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আঘাত লাগে।
  • কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, একটি ড্রোন গ্যাসক্ষেত্রটির এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানার পর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়…
  • নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, গ্যাসক্ষেত্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, হামলার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে ওই অঞ্চলের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার কারণে অঞ্চলটিতে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।

গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে এর প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। কিছুদিন পর আবার উৎপাদন শুরু করা হয়।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৭ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৭ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

৯ নভেম্বর ২০২৬, ৯:৪১ এএম · আন্তর্জাতিক

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

ফটোকার্ড

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

শিরোনাম