১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই
তানজিন তিশা সংগৃহীত

ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

‘অভিযোগ অনুযায়ী, সে সময় তানজিন তিশা বাদীকে বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।’ মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করেন এবং তাঁকে না জানিয়ে এক নারীকে চুম্বন করার একটি ছবিও পোস্ট করেন।’

— জি বাংলা ডেস্ক

এর আগে, গত ২৮ অক্টোবর বাদীর পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য বিনোদন ১৬ মিনিট আগে

মামলার অভিযোগে বলা হয়েছে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর দায়ের করা দুটি পৃথক মামলা চলমান রয়েছে। এসব মামলা দায়েরের পর প্রতিহিংসার বশবর্তী হয়ে গত ২৭ অক্টোবর তানজিন তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াতে থাকেন। এ ছাড়া বাদীর বিষয়ে বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে ভুলভাবে উপস্থাপন করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
  • রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়।
  • আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
  • এর আগে, গত ২৮ অক্টোবর বাদীর পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়।

গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে বাদীকে কল করে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সে সময় তানজিন তিশা বাদীকে বলেন, ‘ফেমাস হইলে বইল, আমি তোমার ছবি আপলোড করে দিব নে।’

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, গত ২৭ অক্টোবর তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীর ছবি প্রকাশ করেন এবং তাঁকে না জানিয়ে এক নারীকে চুম্বন করার একটি ছবিও পোস্ট করেন। এ ছাড়া দুজন অপ্রাপ্তবয়স্ক শিশুর ছবিও প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীর বিষয়ে তিশা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন বলেও মামলায় দাবি করা হয়েছে। সেখানে তাঁর বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, ‘সেখানে এ দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে এত ঘৃণা কেন? একজনকে তো মামলার আগে দেখিওনি।’

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি বাদীর নজরে আসে। পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য অপসারণের অনুরোধ জানানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সরানো হয়নি।

তিশা বিভিন্ন ব্যক্তির কাছে বাদীর বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং নিজের জনপ্রিয়তা ব্যবহার করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বাদী মামলা করেছেন বলে কটূক্তি করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে বাদীর মানসম্মানের ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ নভেম্বর তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলা করেন সানায়া আনাম। পরে গত ২৭ অক্টোবর ওই মামলা প্রত্যাহারে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগে আরও একটি মামলা করেন তিনি। ওই মামলায় তানজিন তিশাকে ২৩ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিনোদন থেকে আরও

‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনিরাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন… ১১ ঘণ্টা আগে মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনি মধ্যরাতে গুলশানে ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার মুখোমুখি বিতর্কিত পরীমনিরাজধানীর গুলশানে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় নিজের গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে গুলশানের… ১২ ঘণ্টা আগে আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ব আমেরিকায় কনসার্টে গান গাইবেন অপূর্ববাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি গানও করেন। বেশ কয়েকটি টেলিভিশন নাটকে গান গেয়েছেন এই অভিনেতা। এবার… ১২ ঘণ্টা আগে প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি প্রথম জন্মদিনের পর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকিদীপাবলি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়ের পর প্রথমবারের মতো ছেলে ভিহান কৌশলের… ২৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

৯ নভেম্বর ২০২৬, ৯:৪৮ এএম · বিনোদন

ফেসবুকে আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী।

ফটোকার্ড

তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

তানজিন তিশার বিরুদ্ধে
এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

তানজিন তিশার বিরুদ্ধে
এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

শিরোনাম