১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২
মূল রং বদলে কাভার্ডভ্যানটি করা হয়েছিল গাঢ় বেগুনি সংগৃহীত

গরু চুরির পর পুলিশের চোখ এড়াতে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের রং পরিবর্তন করেছিল চোরচক্র। গাড়িটির মূল রং বদলে করা হয়েছিল গাঢ় বেগুনি।

তবে এত কৌশল করেও শেষ রক্ষা হয়নি তাদের। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার লালমাই উপজেলার গৌরীপুর এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মধুশ্চর এলাকার বাসিন্দা মো. মাসুদের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

‘মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি গৌরীপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে।’

— Mehedi (Admin)

গরু পরিবহনে এ সময় একটি কাভার্ডভ্যান ব্যবহার করা হয়। ঘটনার পর ভুক্তভোগী পরিবার পুলিশের শরণাপন্ন হলে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ সারাদেশ ৭ ঘণ্টা আগে

তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটির সন্ধান পায় পুলিশ। তবে শনাক্ত এড়াতে চক্রটি গাড়িটির মূল রং পরিবর্তন করে গাঢ় বেগুনি করে ফেলে। এতে গাড়িটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করে গৌরীপুর এলাকা থেকে সেটি জব্দ করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গরু চুরির পর পুলিশের চোখ এড়াতে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের রং পরিবর্তন করেছিল চোরচক্র।
  • তবে এত কৌশল করেও শেষ রক্ষা হয়নি তাদের।
  • পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মধুশ্চর এলাকার বাসিন্দা মো.
  • গরু পরিবহনে এ সময় একটি কাভার্ডভ্যান ব্যবহার করা হয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি গৌরীপুর এলাকা থেকে জব্দ করা হয়েছে। গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ৯ ঘণ্টা আগে কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ৯ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ৯ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২

৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ এএম · সারাদেশ

গরু চুরির পর পুলিশের চোখ এড়াতে চুরির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানের রং পরিবর্তন করেছিল চোরচক্র। গাড়িটির মূল রং বদলে করা হয়েছিল গাঢ় বেগুনি।

ফটোকার্ড

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও
শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২

কুমিল্লায় কাভার্ডভ্যানের রং বদলেও
শেষ রক্ষা হয়নি, গ্রেপ্তার ২

শিরোনাম