১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর

বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর
ড় ভাই আরাফাতের কোলে ছোট ভাই আবু বক্কর সংগৃহীত

অবশেষে বড় ভাইয়ের পথেই হাঁটল ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরব। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। শিশুটি ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গেও ভুগছিল।

একই হাসপাতালে চার দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা মোহাম্মদ কবীর। এর আগে গত ৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তাঁর ৯ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত।

মোহাম্মদ কবীর নগরীর হিলভিউ এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন।

‘দুই সন্তানের চিকিৎসার পেছনে নিজের সব সঞ্চয় শেষ করার পাশাপাশি স্বজন ও সহকর্মীদের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন কবীর।’

— জি বাংলা ডেস্ক

জানা যায়, দুই সপ্তাহ ধরে দুই ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন কবীর। আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেলে, পরে ইমপেরিয়াল হসপিটাল এবং শেষে মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। শুক্রবার আরাফাতের মৃত্যুর পর একই হাসপাতালে ভর্তি ছোট ছেলে আরবকে বাঁচাতে সৃষ্টিকর্তা ও চিকিৎসকদের কাছে আকুতি জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকেও হারাতে হলো।

আরও পড়ুন লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ সারাদেশ ৭ ঘণ্টা আগে

দুই সন্তানের চিকিৎসার পেছনে নিজের সব সঞ্চয় শেষ করার পাশাপাশি স্বজন ও সহকর্মীদের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি ঋণ নিয়েছিলেন কবীর। এত চেষ্টা করেও দুই সন্তানকে বাঁচাতে পারেননি তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অবশেষে বড় ভাইয়ের পথেই হাঁটল ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরব।
  • একই হাসপাতালে চার দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা মোহাম্মদ কবীর।
  • মোহাম্মদ কবীর নগরীর হিলভিউ এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন।
  • জানা যায়, দুই সপ্তাহ ধরে দুই ছেলেকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন কবীর।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পিআইসিইউ প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম জানান, কোনো শিশু একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শরীরের একাধিক অঙ্গের কার্যকারিতা বন্ধ হয়ে চরম সংকট তৈরি হতে পারে। শিশুটিকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বাত্মক চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনই শিশু। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে।

সারাদেশ থেকে আরও

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ৯ ঘণ্টা আগে কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ৯ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ৯ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর

৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ এএম · সারাদেশ

অবশেষে বড় ভাইয়ের পথেই হাঁটল ১০ মাস বয়সী মোহাম্মদ আবু বক্কর আরব। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা যায় সে। শিশুটি ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গেও ভুগছিল।

ফটোকার্ড

বড় ছেলের পর মারা গেল ছোটটিও, ৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর

বড় ছেলের পর মারা গেল ছোটটিও
৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর

বড় ছেলের পর মারা গেল ছোটটিও
৪ দিনের ব্যবধানে দুই সন্তান হারালেন কবীর

শিরোনাম