‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী
স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরের সম্পর্কের টানাপোড়েন ও আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে। সাত বছরের প্রেমের পর ২০১৯ সালে পারিবারিকভাবে বিয়ে করেন এই তারকা জুটি। সম্প্রতি তাঁদের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
প্রচারিত খবর অনুযায়ী, সাবিলার দাম্পত্য কলহের পেছনে শোবিজ অঙ্গনের এক চিত্রগ্রাহকের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি আলোচনায় এসেছে। তবে দাম্পত্য টানাপোড়েন কিংবা ওই চিত্রগ্রাহকের সঙ্গে সম্পর্কের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। বরং বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণা, ফটোশুট ও অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের সম্পর্কের অভিযোগ তোলা ওই চিত্রগ্রাহকের কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’
‘সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের সম্পর্কের অভিযোগ তোলা ওই চিত্রগ্রাহকের কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে।’ তিশার ভাষ্য অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে তাঁদের বিয়ে…’
— বিনোদন ডেস্ক
তিশার ভাষ্য অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজনও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিন আগে ওই চিত্রগ্রাহক হঠাৎ জানান, তিনি বিয়ে করতে চান না। অনেক বোঝানোর পরও তাঁকে রাজি করানো যায়নি বলে দাবি করেন তিশা।
আরও পড়ুন
কার কার দুঃখ মেঘনা আলম
এ বিষয়ে সাবিলা নূর, তাঁর স্বামী নেহাল সুনন্দ তাহের কিংবা সংশ্লিষ্ট চিত্রগ্রাহকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ‘রকস্টার’ সিনেমার পরিচালক আজমান রুশোও তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।
মূল বিষয়গুলি
- স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে অভিনেত্রী সাবিলা নূরের সম্পর্কের টানাপোড়েন ও আলাদা থাকার গুঞ্জন নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা চলছে।
- প্রচারিত খবর অনুযায়ী, সাবিলার দাম্পত্য কলহের পেছনে শোবিজ অঙ্গনের এক চিত্রগ্রাহকের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি আলোচনায় এসেছে।
- সম্প্রতি সাবিলার সঙ্গে চিত্রগ্রাহকের সম্পর্কের অভিযোগ তোলা ওই চিত্রগ্রাহকের কথিত প্রেমিকা তিশা গণমাধ্যমে দাবি করেন, ‘সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্…
- তিশার ভাষ্য অনুযায়ী, ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর ১৫ মে তাঁদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
এরই মধ্যে সম্প্রতি রাজধানীর গুলশানে একটি প্রসাধনী ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সই করেছেন সাবিলা। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ডের কাজ ও অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাঁকে।
নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সাবিলা নূর সিনেমাতেও নজর কেড়েছেন। বর্তমানে ‘কানাভোলা প্যারাডক্স’ সিনেমায় ‘উপমা’ চরিত্রে তাঁকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে দর্শকেরা তা দেখবেন ও উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী।






মন্তব্য (০)