হঠাৎ ওয়াশিংটনে কেন মোসাদপ্রধান, জানা গেল কারণ
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। সেখানে তিনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন।
রোববার (১৫ নভেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য গোফম্যান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। চলতি সপ্তাহে তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেন।
‘ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান।’
— M Mehedi Hasan Arif (Admin)
তবে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
আরও পড়ুন
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি
এমন এক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোয়েন্দা সংস্থার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হলো, যখন ইরানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরুর চেষ্টা করছেন।
মূল বিষয়গুলি
- ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান।
- রোববার (১৫ নভেম্বর) সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
- বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আলোচনার জন্য গোফম্যান বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন।
- তবে দুই গোয়েন্দাপ্রধানের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি।
এ পরিস্থিতিতে মোসাদপ্রধানের ওয়াশিংটন সফর এবং সিআইএ পরিচালকের সঙ্গে তাঁর বৈঠক গুরুত্ব বহন করছে। তবে বৈঠকের আলোচ্যসূচি বা সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে সিবিএস নিউজও কোনো তথ্য জানতে পারেনি।






মন্তব্য (০)