১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬১.২২ +১৬.৩১ | DS30: ২,০৭৩.৬৭ +১৪.২৭ | লেনদেন: ৩,৪৭৭.৮৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬১.২২ +১৬.৩১ | DS30: ২,০৭৩.৬৭ +১৪.২৭ | লেনদেন: ৩,৪৭৭.৮৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬১.২২ +১৬.৩১ | DS30: ২,০৭৩.৬৭ +১৪.২৭ | লেনদেন: ৩,৪৭৭.৮৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬১.২২ +১৬.৩১ | DS30: ২,০৭৩.৬৭ +১৪.২৭ | লেনদেন: ৩,৪৭৭.৮৬ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
তথ্য-প্রযুক্তি

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণে ‘ওর্স কোয়েরি’ নামের একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে। এ ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতিকর অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এতে আইফোনে সংরক্ষিত ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট, পাসওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ তথ্য চুরির ঝুঁকি তৈরি হয়েছে।

বিন্যান্সের পক্ষ থেকে আইফোন ব্যবহারকারীদের অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভাইসের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে আপডেট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

যেভাবে কাজ করতে পারে নিরাপত্তা ত্রুটি

‘বিন্যান্সের এক মুখপাত্র ক্রিপ্টো নিউজকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা এমন কোনো নিশ্চিত ঘটনা শনাক্ত করিনি, যেখানে আক্রমণকারীরা ওর্স কোয়েরি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করেছে বা অর্থ চুরি করেছে।’ অ্যাপলের নিরাপত্তা আপডেট নিয়ে প্রশ্ন সোমবার অ্যাপল আ…’

— আইটি ডেস্ক

সাধারণত আইফোনে প্রতিটি অ্যাপের জন্য আলাদা ও সুরক্ষিত জায়গা বা স্যান্ডবক্স নির্ধারিত থাকে। ফলে একটি অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল বা তথ্য সরাসরি দেখতে পারে না।

আরও পড়ুন সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে সারাদেশে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন যেভাবে তথ্য-প্রযুক্তি ১ দিন আগে

কিন্তু ‘ওর্স কোয়েরি’ নামের কথিত নিরাপত্তা ত্রুটিটি এই সুরক্ষাব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে। এর সুযোগ নিয়ে কোনো ক্ষতিকর অ্যাপ একই ডিভাইসে থাকা অন্য অ্যাপের ব্যক্তিগত ফাইল পড়তে, কপি করতে কিংবা পরিবর্তন করতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে।
  • বিন্যান্সের পক্ষ থেকে আইফোন ব্যবহারকারীদের অ্যাপলের অফিসিয়াল অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা অ্যাপ মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
  • যেভাবে কাজ করতে পারে নিরাপত্তা ত্রুটি
  • সাধারণত আইফোনে প্রতিটি অ্যাপের জন্য আলাদা ও সুরক্ষিত জায়গা বা স্যান্ডবক্স নির্ধারিত থাকে।

বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের জন্য বিষয়টি উদ্বেগজনক। কারণ, ডিজিটাল ওয়ালেটের রিকভারি ফ্রেজ বা গোপন কী অন্যের হাতে চলে গেলে ওয়ালেটে থাকা অর্থ চুরির আশঙ্কা থাকে। এ ছাড়া ব্যক্তিগত বার্তা, ছবি, নথি ও সংরক্ষিত পাসওয়ার্ডও ঝুঁকিতে পড়তে পারে।

বিন্যান্সের তথ্য অনুযায়ী, আইওএস ২৭.৭.১, আইওএস ২৭.০.১ এবং আইওএস ২৭.২ সংস্করণে চলা ডিভাইসগুলোতে এই ত্রুটি শনাক্ত হয়েছে।

অন্যদিকে, গিটহাবে ‘তাজ’ নামে পরিচিত এক স্বাধীন সফটওয়্যার গবেষকের দাবি, আইওএস ২৬-এর প্রায় সব সংস্করণেই এ ধরনের দুর্বলতা থাকতে পারে। তাঁর পর্যবেক্ষণ অনুযায়ী, আইওএস ২৬ থেকে ২৬.৭.২ সংস্করণ পর্যন্ত ডিভাইসগুলোও ঝুঁকির আওতায় আসতে পারে।

তবে এখন পর্যন্ত এই নির্দিষ্ট ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকারদের ক্রিপ্টো ওয়ালেট থেকে অর্থ চুরির কোনো নিশ্চিত ঘটনা পাওয়া যায়নি।

বিন্যান্সের এক মুখপাত্র ক্রিপ্টো নিউজকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা এমন কোনো নিশ্চিত ঘটনা শনাক্ত করিনি, যেখানে আক্রমণকারীরা ওর্স কোয়েরি ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে প্রবেশ করেছে বা অর্থ চুরি করেছে।’

অ্যাপলের নিরাপত্তা আপডেট নিয়ে প্রশ্ন

সোমবার অ্যাপল আইওএস ২৬.৭.৩ ও আইওএস ২৭.২.১-সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। এসব আপডেটে একাধিক নিরাপত্তা ত্রুটি সংশোধনের কথা জানানো হয়েছে। এর মধ্যে একটি ত্রুটির কারণে ক্ষতিকর অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যে প্রবেশ করতে পারত।

তবে প্রকাশিত আপডেটে ‘ওর্স কোয়েরি’ নামে আলোচিত ত্রুটিটি সরাসরি সমাধান করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিন্যান্সের পরামর্শ

কোনো আইফোন ব্যবহারকারী নিজের ডিভাইস আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করলে বিন্যান্স কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে। সেগুলো হলো—

১. অ্যাপ স্টোরের বাইরে থেকে ইনস্টল করা সন্দেহজনক অ্যাপ মুছে ফেলা।

২. আইফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ সংস্করণে আপডেট করা।

৩. ডিভাইস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে পরিচ্ছন্ন ও নিরাপদ ডিভাইস ব্যবহার করে নতুন ক্রিপ্টো ওয়ালেট তৈরি করা।

৪. পুরোনো ওয়ালেটের পরিবর্তে নতুন ওয়ালেটে অর্থ স্থানান্তর করা।

৫. সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর সক্রিয় লগইন সেশন বন্ধ করে দেওয়া।

বিন্যান্সের ভাষ্য, ডিভাইস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলে নিরাপদ ডিভাইসে তৈরি নতুন ওয়ালেটে অর্থ স্থানান্তর করাই হবে সবচেয়ে সতর্ক পদক্ষেপ।

সূত্র: ডেইলি মেইল

তথ্য-প্রযুক্তি থেকে আরও

শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন? শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই নিত্যপ্রয়োজনীয় যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার দীর্ঘক্ষণ সতেজ রাখতে এর নির্দিষ্ট… ১০ দিন আগে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচারছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি… ১৮ দিন আগে এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তাকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের… ২২ দিন আগে বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহ বডিবিল্ডারকে নিয়ে আপত্তি থাকতে পারে, তবে তাঁকে বাবা হিসেবে ভাবুন: সানাউল্লাহঅন্যের ছয় বছর বয়সী মেয়েকে চুমু দেওয়া বা চুমু দেওয়ার চেষ্টাকে কোনোভাবেই স্বাভাবিক মনে করেন না জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম সম্পাদক… ২২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

১৫ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম · তথ্য-প্রযুক্তি

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেমের কয়েকটি সংস্করণে ‘ওর্স কোয়েরি’ নামের একটি নিরাপত্তা ত্রুটি রয়েছে। এ ত্রুটির সুযোগ নিয়ে ক্ষতিকর অ্যাপ অন্য অ্যাপের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। এতে আইফোনে।

ফটোকার্ড

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

আইফোন ব্যবহারকারীদের জন্য
জরুরি সতর্কবার্তা

আইফোন ব্যবহারকারীদের জন্য
জরুরি সতর্কবার্তা

শিরোনাম
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারিপাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুএক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তমাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরপরিবারের ৭ সদস্যকে হত্যার পর বললেন, ‘এখন শান্তিতে আছি’