দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
‘দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন।’
— জি বাংলা ডেস্ক
নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়। তিনি দক্ষিণ আফ্রিকার স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করতেন।
আরও পড়ুন
১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে
স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীদের ধারণা, মদের ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে এটি পরিকল্পিত হত্যা কি না, হত্যার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মূল বিষয়গুলি
- দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্য…
- সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে নিজের পরিচালিত একটি মদের বারে এ হত্যাকাণ্ড ঘটে।
- স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত মইনুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়।
- নিহত মইনুদ্দিনের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায়।





মন্তব্য (০)