আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) ৪৮৯, যা বিপজ্জনক পর্যায়ের কাছাকাছি। অন্যদিকে, দূষিত বায়ুর শহরের তালিকায় একিউআই স্কোর ১৩৪ নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ১১তম।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
তালিকা অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৪৫। তৃতীয় অবস্থানে থাকা মিসরের কায়রোর স্কোর ২০১।
‘পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম অবস্থানে চীনের চেংদু (১৬১), নবম অবস্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে কাতারের দোহা (১৩৭)।’
— জি বাংলা ডেস্ক
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার একিউআই স্কোর ১৭৫। পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই (১৭৪), ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭১), সপ্তম অবস্থানে পাকিস্তানের করাচি (১৬২), অষ্টম অবস্থানে চীনের চেংদু (১৬১), নবম অবস্থানে ইরাকের বাগদাদ (১৫৫) এবং দশম অবস্থানে কাতারের দোহা (১৩৭)।
আরও পড়ুন
ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৩৪। এই স্কোরে ঢাকার বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অর্থাৎ শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ ধরনের বায়ুদূষণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
মূল বিষয়গুলি
- বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর।
- রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
- তালিকা অনুযায়ী, লাহোরের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি।
- তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল, যার একিউআই স্কোর ১৭৫।
একিউআই স্কোর অনুযায়ী, সাধারণত ০ থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১ থেকে ৫০০ স্কোরকে বিপজ্জনক পর্যায় হিসেবে ধরা হয়।






মন্তব্য (০)