১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫৯০.৬২ +২.৫৯ | DS30: ২,১১১.৫৬ -১.৯১ | লেনদেন: ৪,৭৭০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৯০.৬২ +২.৫৯ | DS30: ২,১১১.৫৬ -১.৯১ | লেনদেন: ৪,৭৭০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৯০.৬২ +২.৫৯ | DS30: ২,১১১.৫৬ -১.৯১ | লেনদেন: ৪,৭৭০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫৯০.৬২ +২.৫৯ | DS30: ২,১১১.৫৬ -১.৯১ | লেনদেন: ৪,৭৭০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?
সংগৃহীত

ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। গেল সন্ধ্যায় দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটিতে ছিল ২৮টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারতে পারেননি।

৫৩ বলের ইনিংসে ২৮ ছক্কা থেকেই এসেছে ১৬৮ রান। অর্থাৎ, ইনিংসের অর্ধেকের বেশি বল তিনি পাঠিয়েছেন সীমানার বাইরে। এর আগে পেশাদার ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল ২৬টি। হায়দরাবাদের তন্ময় আগারওয়াল ২০২৩-২৪ মৌসুমের রঞ্জি ট্রফিতে এ কীর্তি গড়েছিলেন। আর ৫০ ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের রেকর্ডটি ছিল ডি’আর্সি শর্টের, ২৩টি ছক্কা।

বৈভবের রেকর্ড গড়ার গল্প অবশ্য নতুন নয়। এ বছরের শুরুতে ডাম্বুলায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ওই ম্যাচেই ২৯ বলে করেছিলেন ৯৪ রান। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল অভিষেকে শার্দূল ঠাকুরকে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন। কয়েক ম্যাচ পরেই করেছিলেন সেঞ্চুরি।

‘ওঝা বলেন, ‘টেকনিক শেখানো যায়, মারার সাহস শেখানো যায় না।’ রাজস্থান রয়্যালসের সতীর্থ দাসুন শানাকাও উডকে জানিয়েছিলেন, নেটে বৈভব দলের সেরা বোলারদের মুখোমুখি হতে চাইতেন এবং তাঁদের বিপক্ষেই আক্রমণাত্মক ব্যাটিং করতেন।’

— স্পোর্টস ডেস্ক

তবে দোহায় যেন আগের সব কীর্তিকে ছাড়িয়ে গেলেন বৈভব। ইনিংসের শুরুতেই তাঁর ব্যাটিংয়ের ঝড় দেখা যায়। মাত্র পাঁচ ওভারে ভারত ‘এ’ দলের সংগ্রহ ১০০ রান পূর্ণ হয়। বল-বাই-বল তথ্য থাকা লিস্ট ‘এ’ ক্রিকেটে এর চেয়ে দ্রুত দলীয় শতকের নজির নেই। আগের রেকর্ড ছিল ৬.৩ ওভারে, যা গড়েছিল নিউজিল্যান্ড ও ভারত ‘এ’ দল।

আরও পড়ুন বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা বাংলাদেশের জোড়া ম্যাচসহ টিভিতে আজকের খেলা খেলাধুলা ২ দিন আগে

নিজের সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ২৮ বলে। বল-বাই-বল তথ্য থাকা পেশাদার ক্রিকেটে এর আগে কেউ এত দ্রুত সেঞ্চুরি করতে পারেননি। আগের রেকর্ডটি ছিল জেক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে অ্যাডিলেডে তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী।
  • ৫৩ বলের ইনিংসে ২৮ ছক্কা থেকেই এসেছে ১৬৮ রান।
  • বৈভবের রেকর্ড গড়ার গল্প অবশ্য নতুন নয়।
  • তবে দোহায় যেন আগের সব কীর্তিকে ছাড়িয়ে গেলেন বৈভব।

শতকের পরও থামেননি বৈভব। মাত্র ৪০ বলে পৌঁছে যান ১৫০ রানে। এর আগে এ মাইলফলকে পৌঁছানোর দ্রুততম রেকর্ডটিও ছিল তাঁর, ৫৯ বলে। এরপর ৫১ বলে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল ক্যান্টারবারির চ্যাড বাউজের। ২০২৪ সালে অটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। বৈভব সেই রেকর্ড প্রায় অর্ধেক সময়ে ভেঙে দিয়েছেন।

তাঁর ইনিংসের স্ট্রাইক রেট ছিল ৩৮৪.৯০। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১ হাজারের বেশি সেঞ্চুরির মধ্যে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটে করা শতক। আগের রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের। ২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৩৮.৬৩।

বয়সের হিসাবেও নতুন রেকর্ড গড়েছেন বৈভব। ১৫ বছর ২৪২ দিন বয়সে লিস্ট ‘এ’ ক্রিকেটের সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল তাঁর রাজস্থান রয়্যালসের উদ্বোধনী জুটি সতীর্থ যশস্বী জয়সওয়ালের। ২০১৯ সালে মুম্বাইয়ের হয়ে ঝাড়খণ্ডের বিপক্ষে ২০৩ রান করার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৯২ দিন।

কিন্তু কীভাবে এতটা বিধ্বংসী ব্যাটিং সম্ভব? লাফবরো বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস পেপলো বৈভবের ব্যাটিং বিশ্লেষণ করে তাঁর কাঁধের ঘূর্ণনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ব্যাকসুইংয়ের চূড়ায় তাঁর কাঁধ কোমরের তুলনায় অস্বাভাবিকভাবে বন্ধ থাকে। বায়োমেকানিকসের ভাষায় একে বলা হয় ‘সেপারেশন’। শরীর খোলার সময় এই ব্যবধান থেকে ঘূর্ণনশক্তি তৈরি হয়। তাঁর ফলো-থ্রুও ইংরেজি ‘সি’ অক্ষরের বদলে ‘ও’ আকৃতির হয়।

শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জুলিয়ান উড বৈভবের ব্যাটিংকে ‘বেসবল-ধাঁচের’ বলে বর্ণনা করেছিলেন। তবে পেপলোর মতে, তাঁর ব্যাটিংয়ের সবচেয়ে বিস্ময়কর দিক হলো ছক্কার সংখ্যা ও ধারাবাহিকতা। জোরে শট খেলেও বারবার বলের সঙ্গে নিখুঁত সংযোগ তৈরি করতে পারা তাঁর বড় সক্ষমতা।

বৈভবের ছোটবেলার কোচ মনীষ ওঝার মতে, তাঁর সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ অনুশীলন ও সাহসী মানসিকতা। সামস্তিপুর থেকে পাটনায় যাতায়াত করে অনুশীলন করতেন বৈভব। এক দিন পরপর সেই যাত্রা এবং প্রতিবার ৫০০টির বেশি বল মোকাবিলা করার অভ্যাস তাঁর দক্ষতা গড়ে তুলেছে।

ওঝা বলেন, ‘টেকনিক শেখানো যায়, মারার সাহস শেখানো যায় না।’

রাজস্থান রয়্যালসের সতীর্থ দাসুন শানাকাও উডকে জানিয়েছিলেন, নেটে বৈভব দলের সেরা বোলারদের মুখোমুখি হতে চাইতেন এবং তাঁদের বিপক্ষেই আক্রমণাত্মক ব্যাটিং করতেন। অনুশীলনেও তিনি ম্যাচের মতোই মনোযোগী থাকেন।

বোলাররাও বৈভবকে থামানোর চেষ্টা করেছেন। আইপিএল ২০২৬-এর মাঝামাঝি সময়ে দলগুলো তাঁর দুর্বলতা হিসেবে ফুল লেংথ ও সোজা বলকে চিহ্নিত করেছিল। প্যাট কামিন্সও মিড-অফে অস্বাভাবিকভাবে সোজা ফিল্ডার রেখেছিলেন। তবে সময়ের সঙ্গে এসব বলের বিপক্ষেও নিজের ব্যাটিংয়ে পরিবর্তন এনেছেন বৈভব।

শচীন টেন্ডুলকারের মতে, পায়ের দিকে আসা বল মোকাবিলায় সামনের পা সরিয়ে জায়গা তৈরি করার দক্ষতা বৈভবের রয়েছে। পেপলোর ধারণা, তাঁর দুর্বলতা থাকলেও বোলাররা এখনো তা খুঁজে বের করতে পারেননি। উডের ভাষায়, বোলাররা তাঁকে বুঝে উঠতে পারেননি।

এত সব রেকর্ডের পরও কোচ মনীষ ওঝা বৈভবের প্রতিভার একটি দিককে ঈশ্বরের দান বলে মনে করেন। তাঁর কথায়, ‘কুছ তো অব ভগবান কি ভি দেন হ্যায়।’ অর্থাৎ, কিছুটা তো ঈশ্বরের দানও।

খেলাধুলা থেকে আরও

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’বুয়েনোস আইরেসে উরুগুয়ের কাছে ২-১ গোলে হারের পর প্রশ্নের মুখে পড়েছিল কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। মেসি-পরবর্তী সময়ে আকাশি-সাদারা আগের… ৭ দিন আগে আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচউরুগুয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফেরার মিশনে মঙ্গলবার সকালে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটির আগে বড় সুখবর দিয়েছেন কোচ… ৭ দিন আগে নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’ নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে জার্মানি জানাল ‘আমরা আসছি’টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে না পারার গ্লানি বয়ে বেড়াচ্ছে জার্মানি। নতুন কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনেও শুরুর দুই ম্যাচে জয় পায়নি দলটি।… ৮ দিন আগে আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়… ৯ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

২৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম · খেলাধুলা

ক্রিকেট মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়ে চলেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। গেল সন্ধ্যায় দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ইনিংসটিতে ছিল ২৮টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারতে পারেননি।

ফটোকার্ড

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা সূর্যবংশী পান কোথেকে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা
সূর্যবংশী পান কোথেকে?

ছক্কা মারছেন প্রতি ২ বলে, এমন ‘অলৌকিক’ ক্ষমতা
সূর্যবংশী পান কোথেকে?

শিরোনাম
খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে ভোরে আগুনগোপালগঞ্জে তান্ডবের ছক, এসআরবি কমান্ডার আটকলক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানানারীদের পরিচয়পত্রে হোটেল ভাড়া, সিলেটে আটক বদির ছেলে-ভাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজছাত্রী অহনারচবির বিজয়-২৪ হলে নারী শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগতিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারদুই দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম, ভরি কত?