১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২ | DS30: ২,০৩৭.৬২ +১৫.৭৬ | লেনদেন: ৫,২২২.৮৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৪১.৬৩ +৫৭.৩২
স্বাস্থ্য

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি
ছবি : জি বাংলা নিউজ

সারাদিন ক্লান্তি, অবসাদ বা ঝিমুনি ভাব থাকলে অনেকেই বারবার কফি পান করেন। তবে ক্যাফেইন সাময়িকভাবে সতেজ অনুভূতি দিলেও শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করে না। শরীরের স্বাভাবিক শক্তি উৎপাদন ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে আয়রন, ম্যাগনেশিয়াম, কপার ও বি ভিটামিনের মতো পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। এসব উপাদানের কিছু কালো তিলে পাওয়া যায়।

ভারতীয় পুষ্টিবিদ পুজা মালহোত্রার মতে, পরিমিত পরিমাণে কালো তিল দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত করা যেতে পারে। এতে আয়রন ও কপারসহ বিভিন্ন খনিজ এবং বি-ভিটামিন রয়েছে। এসব পুষ্টি উপাদান রক্তকণিকা তৈরি, শক্তি বিপাক, পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে।

তবে শুধু কালো তিল খেলেই দীর্ঘদিনের ক্লান্তি দূর হবে—এমন নিশ্চয়তা নেই। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার ও নিয়মিত শারীরিক কার্যক্রমও শরীরের শক্তি ও সতেজতা ধরে রাখতে গুরুত্বপূর্ণ।

‘সকালের খাবারে এটি যোগ করার কয়েকটি সহজ উপায় হলো— উষ্ণ পানীয়: হালকা ভাজা ও গুঁড়া করা কালো তিল উষ্ণ দুধ বা বাদামের দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়।’

— জি বাংলা ডেস্ক

গবেষণায় কী বলা হয়েছে?

আরও পড়ুন ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু স্বাস্থ্য ৫ ঘণ্টা আগে

কিছু গবেষণায় তিলবীজের সম্ভাব্য স্বাস্থ্য উপকারের কথা উঠে এসেছে। কালো তিলে থাকা সেসামিন ও সেসামোলিনের মতো যৌগ অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যসম্পন্ন। কিছু গবেষণায় তিলজাত খাবারের সঙ্গে অক্সিডেটিভ স্ট্রেসের নির্দিষ্ট সূচক এবং রক্তচাপের পরিবর্তনের সম্পর্কও পাওয়া গেছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সারাদিন ক্লান্তি, অবসাদ বা ঝিমুনি ভাব থাকলে অনেকেই বারবার কফি পান করেন।
  • ভারতীয় পুষ্টিবিদ পুজা মালহোত্রার মতে, পরিমিত পরিমাণে কালো তিল দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত করা যেতে পারে।
  • তবে শুধু কালো তিল খেলেই দীর্ঘদিনের ক্লান্তি দূর হবে—এমন নিশ্চয়তা নেই।
  • গবেষণায় কী বলা হয়েছে?

তবে এসব গবেষণার ফল থেকে কালো তিল সরাসরি ক্লান্তি দূর করে বা শরীরে তাৎক্ষণিক শক্তি বাড়ায়—এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

কীভাবে খাবেন?

পুজা মালহোত্রার পরামর্শ অনুযায়ী, কালো তিল হালকা ভেজে গুঁড়া করে খাওয়া যেতে পারে। প্রতিদিন প্রায় এক টেবিল চামচ বা ১০–১২ গ্রাম তিল খাদ্যতালিকায় রাখা যায়।

সকালের খাবারে এটি যোগ করার কয়েকটি সহজ উপায় হলো—

উষ্ণ পানীয়: হালকা ভাজা ও গুঁড়া করা কালো তিল উষ্ণ দুধ বা বাদামের দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। স্বাদ অনুযায়ী সামান্য মধু যোগ করা যেতে পারে।

স্মুদি বা দইয়ের সঙ্গে: গ্রিন স্মুদি, দই কিংবা সকালের পোরিজের ওপর ভাজা কালো তিল ছড়িয়ে খাওয়া যায়।

এনার্জি বল: ভাজা কালো তিলের সঙ্গে খেজুর মিশিয়ে ছোট বল তৈরি করা যায়। এতে অতিরিক্ত চিনি না দিয়েও একটি পুষ্টিকর নাশতা তৈরি করা সম্ভব।

কারা সতর্ক থাকবেন?

বেশিরভাগ সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য খাবার হিসেবে পরিমিত তিল সাধারণত নিরাপদ। তবে তিলে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলতে হবে।

কিডনিতে পাথরের ইতিহাস থাকলে নিয়মিত বেশি পরিমাণ তিল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। তিলের ক্যালরি ও চর্বির পরিমাণও তুলনামূলক বেশি হওয়ায় পরিমাণের দিকে নজর রাখা প্রয়োজন।

আর দীর্ঘদিন ধরে অকারণে ক্লান্তি, দুর্বলতা বা অতিরিক্ত ঘুমঘুম ভাব থাকলে শুধু কোনো একটি খাবারের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। রক্তস্বল্পতা, ঘুমের সমস্যা, থাইরয়েডের অসুবিধা, সংক্রমণসহ বিভিন্ন কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি হতে পারে।

স্বাস্থ্য থেকে আরও

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বিদেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি তিনজনের মধ্যে প্রায় দুজনের লিভারে চর্বি জমেছে। আক্রান্তদের ৬৮ দশমিক ৮ শতাংশ ফ্যাটি লিভারে ভুগছেন। চিকিৎসকদের… ১০ দিন আগে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর… ১২ দিন আগে সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর? সকালে খালি পেটে শিঙাড়া খাওয়া কতটা ক্ষতিকর?চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—শিঙাড়া অনেকেরই পছন্দের খাবার। কম দাম ও সহজলভ্যতার কারণে রাস্তার পাশের দোকান থেকে শুরু করে অফিসের নাশতার… ২০ দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যুময়মনসিংহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের… ২৬ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪১ এএম · স্বাস্থ্য

সারাদিন ক্লান্তি, অবসাদ বা ঝিমুনি ভাব থাকলে অনেকেই বারবার কফি পান করেন। তবে ক্যাফেইন সাময়িকভাবে সতেজ অনুভূতি দিলেও শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করে না। শরীরের স্বাভাবিক শক্তি উৎপাদন ও বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে আয়রন, ম্যাগনেশিয়াম, কপার ও বি ভিটামিনের মতো পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ। এসব উপাদানের কিছু কালো তিলে।

ফটোকার্ড

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

সব সময় ক্লান্ত লাগে? এক চামচ কালো তিলেই মিলতে পারে শক্তি

শিরোনাম