১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫ | DS30: ২,০৫৮.৩৭ -১০.২৬ | লেনদেন: ৫,৫৮৮.০৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪০২.৬৯ -১০.৩৫
বিনোদন

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট
ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ফের স্থগিত করা হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকা কনসার্ট। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মাদানী এভিনিউয়ের কার্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ শিরোনামে কনসার্টটির আয়োজনের কথা ছিল। সে সময় কাভিশের সদস্যরা ঢাকায় পৌঁছালেও সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

প্রথম দফায় স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস গত সেপ্টেম্বরের মাঝামাঝি জানায়, ২৬ সেপ্টেম্বর নতুন আয়োজনে ঢাকায় ফিরছে কাভিশ। এবারের অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

‘প্রথম দফায় স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস গত সেপ্টেম্বরের মাঝামাঝি জানায়, ২৬ সেপ্টেম্বর নতুন আয়োজনে ঢাকায় ফিরছে কাভিশ।’

— বিনোদন ডেস্ক

তবে নির্ধারিত তারিখের আগে আবারও অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন পাওয়ার পর যত দ্রুত সম্ভব কনসার্টের নতুন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আরও পড়ুন ৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, তিন দিনে কত আয় করলো? ৪ হাজার কোটি বাজেটের ‘রামায়ণ’, তিন দিনে কত আয় করলো? বিনোদন ৩ ঘণ্টা আগে

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যারা আগেই টিকিট কিনেছেন, নতুন তারিখে সেই টিকিট কার্যকর থাকবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ফের স্থগিত করা হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকা কনসার্ট।
  • এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকার মাদানী এভিনিউয়ের কার্টসাইডে ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’ শিরোনামে কনসার্টটির আয়োজনের কথা ছিল।
  • প্রথম দফায় স্থগিত হওয়ার প্রায় ১০ মাস পর আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশনস গত সেপ্টেম্বরের মাঝামাঝি জানায়, ২৬ সেপ্টেম্বর নতুন আয়োজনে ঢাকায় ফিরছে কাভিশ।
  • তবে নির্ধারিত তারিখের আগে আবারও অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

বিনোদন থেকে আরও

তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ তিশা-অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘঅভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সদস্যপদ স্থগিত করা হয়েছে দুই অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর। সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ এবং সালিশ… ১ দিন আগে বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় শুনানি শেষে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ… ৩ দিন আগে মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুনজীবিকার তাগিদে গাজীপুরের পিচঢালা পথে রিকশা চালান তিনি। আর মনের আনন্দে গেয়ে ওঠেন কুমার শানুর জনপ্রিয় গানগুলো। একসময় কমলাপুর রেলস্টেশনে হতাশ… ৩ দিন আগে ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষিবলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৩ এএম · বিনোদন

নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে ফের স্থগিত করা হয়েছে পাকিস্তানি ব্যান্ড কাভিশের ঢাকা কনসার্ট। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদলের।

ফটোকার্ড

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

ফের স্থগিত কাভিশের ঢাকার কনসার্ট

শিরোনাম