১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান
সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য চার থেকে পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। শর্ত পূরণ না হলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এসব শর্ত আবারও যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন।

রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না এবং হরমুজ প্রণালিও পুনরায় খুলবে না। তাঁর ভাষায়, শুধু আলোচনার মাধ্যমে আর আস্থা অর্জনের সুযোগ নেই; যুক্তরাষ্ট্রকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে।

‘বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এই অবস্থান আগের কূটনৈতিক পথ থেকে ভিন্ন বলেও জানান রেজাই। তিনি বলেন, ইরান আগের কূটনৈতিক অবস্থানে ফিরে যাবে না এবং নতুন কূটনৈতিক পথেই এগিয়ে যাবে।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিকে আলোচনায় ইরানের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবেও উল্লেখ করেন তিনি। এর আগে রেজাই জানিয়েছিলেন, প্রণালি পুনরায় চালুর জন্য ইরানের শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানসহ কয়েকটি বিষয় রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য চার থেকে পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
  • বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানানো হয়েছে।
  • রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না এবং হরমুজ প্রণালিও পুনরায় খুলবে না।
  • ইরানের এই অবস্থান আগের কূটনৈতিক পথ থেকে ভিন্ন বলেও জানান রেজাই।

এদিকে ইরানের বিমান চলাচলে বিধিনিষেধ আরোপে সহযোগিতা করা প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন রেজাই। ইরানি বিমানকে নিজেদের বিমানবন্দর ব্যবহারের সুযোগ না দিলে এসব দেশের বিমানবন্দরও অচল করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে এ পথ দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১২ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১২ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১২ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৩ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ এএম · আন্তর্জাতিক

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য চার থেকে পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। শর্ত পূরণ না হলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।

ফটোকার্ড

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

শিরোনাম