১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের
সংগৃহীত

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দণ্ডপ্রাপ্ত চার বাংলাদেশি নাগরিকের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিচারপতি টি অমরনাথ গৌড়ের একক বেঞ্চ পৃথক দুটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন। আদালত বলেছেন, বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই চারজন কারাগারে থাকবেন। তবে তাদের আর দণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে গণ্য করা হবে না; কারা কর্তৃপক্ষ তাদের হেফাজতে রাখবে।

এর আগে ত্রিপুরার সীমান্তবর্তী উনকোটি জেলা থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা রতিলাল দাস ও তাঁর স্ত্রী বিনীতা রানী দাসকে আটক করা হয়। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয় আদালত তাদের দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করেন।

‘এর আগে ত্রিপুরার সীমান্তবর্তী উনকোটি জেলা থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা রতিলাল দাস ও তাঁর স্ত্রী বিনীতা রানী দাসকে আটক করা হয়।’

— আন্তর্জাতিক ডেস্ক

পরে ওই দম্পতি হাইকোর্টে আপিল করে জানান, তারা শুরু থেকেই নিজেদের পরিচয় গোপন করেননি এবং দ্রুত বাংলাদেশে ফিরতে চান। ত্রিপুরা সরকারও তাদের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশে ফেরত পাঠাতে আপত্তি নেই বলে আদালতকে জানায়। এরপর আদালত তাদের ইতোমধ্যে কারাভোগ করা সময়কে সাজা হিসেবে গণ্য করে অবশিষ্ট সাজা মওকুফ এবং বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

অন্য মামলায় ২০২৪ সালের অক্টোবরে ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলস্টেশন থেকে লিজা ও মনসুরা আক্তার নামে দুই বাংলাদেশি নারীকে আটক করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় আদালত তাদের কারাদণ্ড দিয়েছিলেন। পরে আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাদেরও অবশিষ্ট সাজা মওকুফ করে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দণ্ডপ্রাপ্ত চার বাংলাদেশি নাগরিকের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন ত্রিপুরা হাইকোর্ট।
  • বিচারপতি টি অমরনাথ গৌড়ের একক বেঞ্চ পৃথক দুটি মামলার শুনানি শেষে এ আদেশ দেন।
  • এর আগে ত্রিপুরার সীমান্তবর্তী উনকোটি জেলা থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বাসিন্দা রতিলাল দাস ও তাঁর স্ত্রী বিনীতা রানী দাসকে আটক করা হয়।
  • পরে ওই দম্পতি হাইকোর্টে আপিল করে জানান, তারা শুরু থেকেই নিজেদের পরিচয় গোপন করেননি এবং দ্রুত বাংলাদেশে ফিরতে চান।

আদালতের নির্দেশ অনুযায়ী, ত্রিপুরা সরকার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৮ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৮ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৯ এএম · আন্তর্জাতিক

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে দণ্ডপ্রাপ্ত চার বাংলাদেশি নাগরিকের অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করেছেন ত্রিপুরা হাইকোর্ট। একই সঙ্গে তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফটোকার্ড

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

৪ বাংলাদেশিকে সাজা মওকুফ করে দেশে পাঠাতে সরকারকে নির্দেশ ত্রিপুরা হাইকোর্টের

শিরোনাম