১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
সারাদেশ

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ
সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ভবনের প্রবেশদ্বার ও সভা শেষে বাইরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে যাওয়ার সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সঙ্গে থাকা লোকজনের সঙ্গে ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা-কর্মীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে এমপিকে সভাস্থলে নিয়ে যাওয়া হয়।

সভা শেষে উপজেলা পরিষদের বাইরে আবারও এনসিপি ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ধাক্কাধাক্কি ও কিল-ঘুষির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

‘স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে যাওয়ার সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সঙ্গে থাকা লোকজনের সঙ্গে ছাত্রদল-যুবদলের কয়েকজন নেতা-কর্মীর কথা-কাটাকাটি হয়।’

— জি বাংলা ডেস্ক

ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক সামছল তিব্রীজ বলেন, আইনশৃঙ্খলা সভাকে ঘিরে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাঁর দাবি, ছাত্রদলের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।

আরও পড়ুন লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩ সারাদেশ ১০ ঘণ্টা আগে

অন্যদিকে হাতিয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল বলেন, এমপি হান্নান মাসউদ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছিল। তবে আইনশৃঙ্খলা সভার ঘটনায় বিএনপির কোনো নির্দেশনা ছিল না বলে দাবি করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘট…
  • স্থানীয় সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দিতে যাওয়ার সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সঙ্গে থাকা লোকজনের সঙ্গে ছা…
  • সভা শেষে উপজেলা পরিষদের বাইরে আবারও এনসিপি ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
  • ঘটনার জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ ও প্রাথমিক তথ্য যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, আইনশৃঙ্খলা সভায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারীখাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে… ১১ ঘণ্টা আগে কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুলদলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও… ১১ ঘণ্টা আগে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে… ১১ ঘণ্টা আগে দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যুস্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৩:১২ পিএম · সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদল-যুবদলের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ ভবনের প্রবেশদ্বার ও সভা শেষে বাইরে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা।

ফটোকার্ড

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান মাসুদ

শিরোনাম