১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক শ মানুষ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় অধিবেশনকক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন। পরে কয়েক ডজন প্রতিনিধি কক্ষ থেকে বেরিয়ে যান। বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। একপর্যায়ে নেতানিয়াহু ওয়াকআউট করা প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ আখ্যা দিয়ে বলেন, যারা এখনো কক্ষে আছেন, তারাও চাইলে বেরিয়ে যেতে পারেন।

‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান।’

— আন্তর্জাতিক ডেস্ক

এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে দেখা গেছে, নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউটের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন। এর পরিপ্রেক্ষিতেই বিভিন্ন দেশের প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ ত্যাগ করেন।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের কাছেও কয়েক শ বিক্ষোভকারী জড়ো হন। তাদের অনেকে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষোভকারীরা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ অধিবেশন…
  • বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নেতানিয়াহু মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার সময় অধিবেশনকক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ তাকে উদ্দেশ করে দুয়ো দিতে শুরু করেন।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধিবেশনের সভাপতি বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
  • এএফপির হাতে আসা একটি আনুষ্ঠানিক স্মারকে দেখা গেছে, নেতানিয়াহুর ভাষণ যৌথভাবে বর্জন ও ওয়াকআউটের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিল ফিলিস্তিন।

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রে সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু। এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠকের কর্মসূচি ছিল না। তবে ভাষণে ট্রাম্পের প্রশংসা করেন তিনি।

নেতানিয়াহু বলেন, ‘আমরা আমাদের দেশকে রক্ষা করে যাব। আমরা জয়ী হতে থাকব; কারণ, আমাদের আর কোনো পথ নেই।’

তিনি আরও বলেন, ‘বর্বরদের বিরুদ্ধে এই লড়াইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বড় কোনো অংশীদার আমরা পাইনি। আমি তাকে ধন্যবাদ জানাই। তার সাহসী নেতৃত্বের জন্য তাকে ধন্যবাদ।’

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৮ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৮ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৩ এএম · আন্তর্জাতিক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের একাংশ অধিবেশনকক্ষ থেকে বেরিয়ে যান। একই সময়ে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেন কয়েক শ মানুষ।

ফটোকার্ড

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

নেতানিয়াহু মঞ্চে উঠতেই ওয়াকআউট, বাইরে বিক্ষোভ

শিরোনাম