১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির
সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগ ও আল্লাহর পথে সংগ্রামসংক্রান্ত হাদিসের উল্লেখ করা হয়।

গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের কোনো অংশের ওপর আক্রমণ হলে তা প্রতিহত করা বড় দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টির জন্য এ দায়িত্ব পালনে জীবন উৎসর্গ করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

‘গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান ২০২৫ সালের অক্টোবরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ধর্মীয় গবেষণা ও ফতোয়া সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান।’

— আন্তর্জাতিক ডেস্ক

সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করাকেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হুথি ও তাদের সহযোগী-সমর্থকদের পরাজয়ের জন্য তিনি প্রার্থনা করেন।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৬ ঘণ্টা আগে

সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকতে এবং শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান গ্র্যান্ড মুফতি। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের কথাও বলেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ …
  • বিবৃতিতে কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ত্যাগ ও আল্লাহর পথে সংগ্রামসংক্রান্ত হাদিসের উল্লেখ করা হয়।
  • গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের কোনো অংশের ওপর আক্রমণ হলে তা প্রতিহত করা বড় দায়িত্ব।
  • সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের কর্তৃত্ব পুরো দেশে প্রতিষ্ঠা করাকেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত বেড়েছে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে; সৌদি কর্তৃপক্ষও এসব হামলার জবাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে।

এদিকে, হুথিদের বিরুদ্ধে সৌদি ধর্মীয় নেতৃত্বের বক্তব্যও সাম্প্রতিক সময়ে জোরালো হয়েছে। গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান ২০২৫ সালের অক্টোবরে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সিনিয়র স্কলারস কাউন্সিলের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ধর্মীয় গবেষণা ও ফতোয়া সংস্থার প্রধান হিসেবে নিয়োগ পান।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৭ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৭ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ এএম · আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

ফটোকার্ড

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

যুদ্ধে সেনাদের ‘প্রাণ উৎসর্গের’ প্রস্তুতির আহ্বান সৌদি গ্র্যান্ড মুফতির

শিরোনাম