১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬২.০০ +২৫.২৬ | DS30: ২,০৬৫.০৫ +৭.৬৫ | লেনদেন: ৯৭৮.৯০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬২.০০ +২৫.২৬
বিনোদন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই
সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের দাবি, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এর জের ধরে প্রতিশোধপরায়ণ হয়ে তারা স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে। এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’

‘এর চেয়ে বেশি কিছু করার সাধ্য তোমাদের নাই।’ ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি।’

— বিনোদন ডেস্ক

ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি। বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক। এ দেশে কেউ কোনো দলের তোষামুদি না করলে তার নিরাপত্তা অনিশ্চিত।’

আরও পড়ুন যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর বিনোদন ১৭ ঘণ্টা আগে

স্টুডিওর এক কর্মকর্তা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক থেকে দেড়শ ব্যক্তি হঠাৎ স্টুডিওতে ঢুকে ভাঙচুর শুরু করেন। তার দাবি, আগন্তুকদের কয়েকজনের হাতে চাপাতি ও গান ছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
  • শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
  • ঘটনার পর প্রকাশিত একটি ভিডিওতে বিএনপির কর্মীদের উদ্দেশে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, ‘চাঁদাবাজি করো আর যাই করো, তোমাদের অবস্থান এটুকুই থাকবে।
  • ভিডিওর শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে উদ্দেশ করে সালমান মুক্তাদির বলেন, ‘এই ভিডিওটি স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বানাচ্ছি।

তিনি জানান, পরিস্থিতি আশঙ্কাজনক দেখে স্টুডিওতে থাকা কর্মকর্তারা টয়লেটে গিয়ে আত্মগোপন করেন। পরে হামলাকারীরা সেখানেও গিয়ে অস্ত্র দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন।

এ ছাড়া স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতিও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই কর্মকর্তা।

ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।

বিনোদন থেকে আরও

‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্য ‎ঢাকার মঞ্চে ভাটিবাংলার ঐতিহ্যহাছন রাজা, রাধারমণ, উকিল মুন্সী থেকে শাহ আবদুল করিম—ভাটিবাংলার কিংবদন্তি লোকসংগীত সাধকদের গানে মুখর হয়ে উঠেছিল রাজধানীর জাতীয় নাট্যশালা… ১ দিন আগে হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায় হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে… ১ দিন আগে এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা? এবার কি তাহলে বিয়ে করলেন নাজনীন নীহা?গত জুন মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিলেশনশিপ’ স্ট্যাটাস দিয়ে সম্পর্কে থাকার কথা জানিয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এরপরও… ১ দিন আগে ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনি ‘মিডল ফিঙ্গার’ দেখিয়ে ফের বিতর্কে জড়ালেন পরীমনিরাজধানীর গুলশানের শুটিং ক্লাবে রোববার মধ্যরাতে আয়োজিত একটি ফ্যাশন শোতে দর্শকদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শনের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছেন… ২ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ এএম · বিনোদন

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

ফটোকার্ড

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাঙচুর-ছিনতাই

শিরোনাম