১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৪.৫১ +৯.৪৬ | DS30: ২,০৬০.৬৯ +১.৩২ | লেনদেন: ১,৮৭২.৪০ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৪.৫১ +৯.৪৬
খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি
সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ফাইনালেও করেছিলেন হাফ সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেই আউটের স্মৃতি এখনো মনে গেঁথে আছে কোহলির।

সেদিন ৮১ রানে ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি। টপ অর্ডারের বিপর্যয়ের পর দুজন মিলে ৬৭ রানের জুটি গড়েন। কোহলি ৬৩ বলে ৫৪ রান করে ফিরে যান। পরে রাহুল ১০৭ বলে ৬৬ রান করেন। তবে তাঁর ইনিংসে রান তোলার গতি ছিল ধীর।

মূলত কোহলিকে আউট করেই ভারতকে বড় ধাক্কা দেন কামিন্স। শেষ পর্যন্ত ভারত ২৪০ রানে অলআউট হয় এবং অস্ট্রেলিয়া ছয় উইকেটে ম্যাচ জিতে ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে।

‘জিও স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে আমার ২০১৬ সালের ফাইনালের (যেটিতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম) কথা মনে পড়ত।’

— স্পোর্টস ডেস্ক

২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগে পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি যেভাবে মনে গেঁথে ছিল, একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথাও মনে রেখেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হওয়ার ঠিক আগেই আরও বড় অবদান রাখার চিন্তা করছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুন ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া খেলাধুলা ১ ঘণ্টা আগে

জিও স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘২০২৫ সালে আমরা (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) আইপিএল জেতার আগে আমার ২০১৬ সালের ফাইনালের (যেটিতে আমরা সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিলাম) কথা মনে পড়ত। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমার একই অনুভূতি হয়।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি।
  • সেদিন ৮১ রানে ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংসের হাল ধরেন কোহলি।
  • মূলত কোহলিকে আউট করেই ভারতকে বড় ধাক্কা দেন কামিন্স।
  • ২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগে পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি যেভাবে মনে গেঁথে ছিল, একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের …

কোহলির বিশ্বাস ছিল, তিনি আরেকটু বড় ইনিংস খেলতে পারলে ফাইনালে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারতেন। তিনি বলেন, ‘আমি ৫৪ রানে খেলছিলাম এবং বড় একটি সেঞ্চুরি করার কথা ভাবছিলাম—যেন ১৪০-১৫০ রান করতে পারি। তাহলে আমরা ম্যাচ জেতার জন্য ভালো অবস্থানে থাকতাম।’

তিনি আরও বলেন, ‘তখন ফাইনালে ৩০০-র বেশি সংগ্রহ পেতাম, আর আমাদের যে বোলিং, তাদের পরাস্ত করতে পারতাম। কিন্তু যখনই আমি প্যাট কামিন্সকে খেললাম, সেটি অনেক দিন ধরে মনে ছিল। আর এই ধরনের কিছু আপনি মনে করতেই থাকবেন।’

খেলাধুলা থেকে আরও

পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফরাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের। অভিষেকেই গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। পাকিস্তানের হয়ে… ১ দিন আগে মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশ মেসি দলে থাকুন, চায় আর্জেন্টিনার বড় অংশঅদ্ভুত এক পরিস্থিতিতে পড়েছেন লিওনেল মেসির সদ্য সাবেক আর্জেন্টিনা সতীর্থরা। জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে, অথচ সেখানে নেই মেসি। তাঁর আসার… ২ দিন আগে নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশারদীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ… ২ দিন আগে রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচের রেফারির বাড়তি সুবিধা পাবে বাংলাদেশ, অভিযোগ শ্রীলঙ্কা কোচেরসাফ চ্যাম্পিয়নশিপে রেফারিং নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। উদ্বোধনী ম্যাচে ভুটানের সঙ্গে ২-২ গোলে ড্র করার… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ এএম · খেলাধুলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ফাইনালেও করেছিলেন হাফ সেঞ্চুরি। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। সেই আউটের স্মৃতি এখনো মনে গেঁথে আছে কোহলির।

ফটোকার্ড

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

বিশ্বকাপ ফাইনালে হৃদয়বিদারক আউট নিয়ে নীরবতা ভাঙলেন কোহলি

শিরোনাম