১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে
সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তার দল পিটিআই। আগামী ৫ অক্টোবর ইসলামাবাদে দলটির নেতাকর্মীদের জড়ো হওয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর কর্মসূচি পালনের কথা থাকলেও ইসলামাবাদে সরকারের লকডাউনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

এর মধ্যে ইমরান খানের ছেলে কাশিম খান দাবি করেছেন, তার বাবাকে মুক্তি দিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেহবাজ শরিফের সরকার এমন কোনো প্রস্তাব দিয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিবিসি সোমবার এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গকে কাশিম খান বলেন, কারাগারে থাকতে থাকতে তার বাবা বয়সে প্রবীণ হয়ে যাচ্ছেন, যা তার জন্য কষ্টের। ইমরানকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত বলেও জানান কাশিম। তিনি চান, মুক্তির জন্য তার বাবা পাকিস্তান সরকারের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছান।

‘এর মধ্যে ইমরান খানের ছেলে কাশিম খান দাবি করেছেন, তার বাবাকে মুক্তি দিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

তবে সরকারের কথিত প্রস্তাবের বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছেও নেই। ব্লুমবার্গ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

কাশিম বলেন, ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় তিনি চাইবেন তার বাবা প্রস্তাবটি গ্রহণ করুন। তবে ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। কারণ গত সাত মাসে বাবার সঙ্গে তার একবারও কথা হয়নি বলে জানান তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তার দল পিটিআই।
  • এর মধ্যে ইমরান খানের ছেলে কাশিম খান দাবি করেছেন, তার বাবাকে মুক্তি দিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে।
  • ব্লুমবার্গকে কাশিম খান বলেন, কারাগারে থাকতে থাকতে তার বাবা বয়সে প্রবীণ হয়ে যাচ্ছেন, যা তার জন্য কষ্টের।
  • তবে সরকারের কথিত প্রস্তাবের বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছেও নেই।

ইমরান খান সরকারের কোনো প্রস্তাবে রাজি হবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন কাশিম। তার ভাষ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের ইমরানের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। একই সঙ্গে আরও কিছু আদালতের নির্দেশও কার্যকর হয়নি বলে দাবি করেন তিনি।

কাশিম আরও বলেন, ইমরান দৃঢ়চেতা এবং কারাগারে থাকা অন্য রাজনৈতিক বন্দিদের বিষয়টিও বিবেচনায় রাখেন। পরিবারের কয়েকজন সদস্যও কারাগারে থাকায় নিজের মুক্তির জন্য কোনো চুক্তিতে রাজি হওয়া তার জন্য কঠিন হতে পারে।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।… ১১ ঘণ্টা আগে মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পসৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন… ১১ ঘণ্টা আগে দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায়… ১১ ঘণ্টা আগে মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণহরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৩ এএম · আন্তর্জাতিক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তার দল পিটিআই। আগামী ৫ অক্টোবর ইসলামাবাদে দলটির নেতাকর্মীদের জড়ো হওয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর কর্মসূচি পালনের কথা থাকলেও ইসলামাবাদে সরকারের লকডাউনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

ফটোকার্ড

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

শিরোনাম