১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও  মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০
সংগৃহীত

মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। ২০২৭ সালের বাজেট ঘোষণার আগে বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে মজুরি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে শ্রমিক সংগঠনগুলো আরও বেশি মজুরি দাবি করছে।

বর্তমানে মালয়েশিয়ায় মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা। নতুন হার কত হবে এবং কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেছেন, ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের বাজেট ঘোষণার সময় জানাবেন। তবে মজুরি বাড়ানোর ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ী ও মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ওপর এর প্রভাবও বিবেচনায় নেওয়া হচ্ছে।

‘সোমবার সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমই খাতের টিকে থাকার মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

সোমবার সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমই খাতের টিকে থাকার মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

এর আগে ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ন্যূনতম মজুরি বাড়ানোর ইঙ্গিত দেন। ইউনিভার্সিটি টেকনোলজি মারার সাবেক শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে তিনি বলেন, কোনো কোম্পানি বিলিয়ন বিলিয়ন রিঙ্গিত মুনাফা করবে, অথচ শ্রমিকরা ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতন পাবেন—এটি টেকসই নয়। উৎপাদনশীলতা ও কোম্পানির আয় বাড়লে শ্রমিকদেরও উচ্চ মজুরির মাধ্যমে এর সুফল পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে।
  • বর্তমানে মালয়েশিয়ায় মাসিক ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত।
  • মালয়েশিয়ার অর্থমন্ত্রী আকমান নাসরুল্লাহ মোহাম্মদ নাসির বলেছেন, ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৭ সালের বাজেট…
  • সোমবার সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী ও এমএসএমই খাতের টিকে থাকার মধ্যে ভারসাম্য রেখে ন্যূনতম মজুরি বাস্তবায়নের বি…

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ব্যবস্থা চালু হয় ২০১৩ সালে। তখন মাসিক ন্যূনতম মজুরি ছিল ৯০০ রিঙ্গিত। এরপর ২০১৬ সালে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে তা বাড়িয়ে ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়।

বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিতের হার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নির্দিষ্ট শ্রেণির নিয়োগকর্তার ক্ষেত্রে কার্যকর হয়। পরে ১ আগস্ট থেকে কর্মীর সংখ্যা নির্বিশেষে দেশজুড়ে তা কার্যকর করা হয়। তবে গৃহকর্মীরা এর আওতাভুক্ত নন।

মালয়েশিয়ার ন্যূনতম মজুরি আইন বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশের যোগ্য বিদেশি শ্রমিকরাও স্থানীয় আইনে নির্ধারিত ন্যূনতম মৌলিক মজুরি পাওয়ার অধিকারী। নতুন হার ২ হাজার রিঙ্গিত হলে যোগ্য বিদেশি শ্রমিকদের বেসিক বেতনও সেই হারে বাড়বে।

তবে ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার আলোচনার মধ্যেই শ্রমিক সংগঠনগুলো আরও বেশি মজুরির দাবি তুলেছে। মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) ন্যূনতম মজুরি ৩ হাজার ১০০ রিঙ্গিত করার দাবি জানিয়েছে। সংগঠনটির হিসাবে, বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিতের তুলনায় এটি ৮২ শতাংশেরও বেশি বৃদ্ধি।

কিছু সরকারি মালিকানাধীন কোম্পানি ও সরকারি বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইতোমধ্যে মাসে ৩ হাজার ১০০ রিঙ্গিতকে ‘লিভিং ওয়েজ’ বা জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে। তবে এটি এখনো আইনগত ন্যূনতম মজুরি হিসেবে সরকার নির্ধারণ করেনি।

অন্যদিকে, ১ হাজার ৭০০ থেকে সরাসরি ৩ হাজার ১০০ রিঙ্গিতে মজুরি বাড়ালে ব্যবসাপ্রতিষ্ঠানের শ্রম ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে ছোট ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে ব্যবসায়ী মহলে উদ্বেগ রয়েছে। এর প্রভাব পণ্যের দাম ও নতুন নিয়োগের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থমন্ত্রী আকমান নাসির বলেছেন, দীর্ঘমেয়াদে টেকসই মজুরি বৃদ্ধির জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা, দক্ষতা ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মজুরি বৃদ্ধির সঙ্গে উৎপাদনশীলতারও সমন্বয় থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ার আইনে অন্তত দুই বছর পরপর ন্যূনতম মজুরি পর্যালোচনার বিধান রয়েছে। এ সময় জাতীয় মজুরি পরামর্শ কাউন্সিল ন্যূনতম মজুরির সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করে।

২০২৭ সালের বাজেটের প্রাক-বাজেট বিবৃতিতেও সরকারের ‘ডিসেন্ট ওয়েজ এজেন্ডা’ বা মর্যাদাপূর্ণ মজুরি কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশে ন্যূনতম মজুরি বর্তমানে ১ হাজার ৭০০ রিঙ্গিত। একই সঙ্গে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি ও সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো ৩ হাজার ১০০ রিঙ্গিতকে জীবনযাপনের উপযোগী মজুরির মানদণ্ড হিসেবে গ্রহণ করেছে।

এদিকে ২০২৫ সালের অক্টোবর থেকে বিদেশি শ্রমিকদের বেতনের ওপর মালয়েশিয়ার কর্মচারী ভবিষ্যৎ তহবিল (ইপিএফ)-এ নিয়োগকর্তা ও শ্রমিক উভয়কেই ২ শতাংশ করে অবদান রাখতে হচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।… ১১ ঘণ্টা আগে মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পসৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন… ১১ ঘণ্টা আগে দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায়… ১১ ঘণ্টা আগে মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণহরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ এএম · আন্তর্জাতিক

মালয়েশিয়ায় স্বল্প বেতনভোগী শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করার বিষয়টি চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। ২০২৭ সালের বাজেট ঘোষণার আগে বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে মজুরি বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে সরকার। তবে শ্রমিক সংগঠনগুলো আরও বেশি মজুরি দাবি করছে।

ফটোকার্ড

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও  মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

শিরোনাম