১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
খেলাধুলা

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান
সংগৃহীত

ফ্রান্সের কোচ হিসেবে দারুণ শুরু করেছেন জিনেদিন জিদান। নেশনস লিগে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ফ্রান্সের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন সাবেক এই তারকা ফুটবলার।

পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া চতুর্থ কোচ জিদান। এর আগে হেনরি গুয়েরিন ১৯৬৪ সালে, হেনরি মিচেল ১৯৮৪ সালে এবং আইমে জ্যাকে ১৯৯৪ সালে এই কীর্তি গড়েছিলেন। এরপর ৩২ বছরের মধ্যে আর কোনো নতুন কোচ ফ্রান্সের হয়ে প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচে জয় পাননি।

দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছিলেন জিদান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারায় ফ্রান্স। এরপর সোমবার দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে বেলজিয়ামকে হারায় দলটি।

‘পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া চতুর্থ কোচ জিদান।’

— স্পোর্টস ডেস্ক

নেশনস লিগে ফ্রান্সের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর। ওই ম্যাচে ইতালির মুখোমুখি হবে জিদানের দল।

আরও পড়ুন দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা খেলাধুলা ১১ ঘণ্টা আগে

অন্যদিকে, জিদানের আগে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া দিদিয়ের দেশমের শুরুটা ছিল ভিন্ন। ২০১২ সালের আগস্টে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কোচ হিসেবে অভিষেক হয় তাঁর। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফ্রান্সের কোচ হিসেবে দারুণ শুরু করেছেন জিনেদিন জিদান।
  • পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটস ফুটের তথ্য অনুযায়ী, ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পাওয়া চতুর্থ কোচ জিদান।
  • দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছিলেন জিদান।
  • নেশনস লিগে ফ্রান্সের পরবর্তী ম্যাচ আগামী ২ অক্টোবর।

তবে পরবর্তী সময়ে দেশমের অধীনে ফ্রান্স বড় সাফল্য পায়। তাঁর কোচিংয়ে দলটি শেষ তিনটি বিশ্বকাপের দুটিতে ফাইনালে ওঠে এবং একবার শিরোপাও জেতে।

খেলাধুলা থেকে আরও

ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়া ব্রাজিলের অধিনায়ক হচ্ছেন রাফিনিয়াব্রাজিল জাতীয় দলের নেতৃত্বে নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া। নিয়মিত অধিনায়ক মারকুইনিয়োস চোটের কারণে মাঠের বাইরে… ১ দিন আগে মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকেরইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে… ২ দিন আগে ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেনডান হাঁটুর চোটের কারণে আগামী বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্পেনের হয়ে মাঠে নামা হচ্ছে না বার্সেলোনা… ৩ দিন আগে পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফ পাকিস্তানের হয়ে অভিষেকেই নতুন রেকর্ড গড়লেন আরিফরাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছে পাকিস্তানের তাইয়্যাব আরিফের। অভিষেকেই গড়ে ফেলেছেন নতুন এক রেকর্ড। পাকিস্তানের হয়ে… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:০১ এএম · খেলাধুলা

ফ্রান্সের কোচ হিসেবে দারুণ শুরু করেছেন জিনেদিন জিদান। নেশনস লিগে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে প্রথম দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ফ্রান্সের ফুটবল ইতিহাসে বিরল এক কীর্তি গড়েছেন সাবেক এই তারকা ফুটবলার।

ফটোকার্ড

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

৩২ বছরে যা হয়নি, সে রেকর্ড গড়ে দেখালেন জিদান

শিরোনাম