১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত
সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আবুধাবি। রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (WAM) এ তথ্য জানায়।

ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউএই ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ইউএইর পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের আমন্ত্রণেই নেতানিয়াহু দেশটি সফর করেন।

নেতানিয়াহুর এই সফরের বিষয়ে আগে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ইসরাইলি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার প্রথমবারের মতো সফরটি নিশ্চিত করে ইউএই। রোববার নেতানিয়াহু আবুধাবিতে গিয়ে শেখ মোহাম্মদের সঙ্গে বৈঠক করেন বলে এর আগে এক জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তাও জানিয়েছিলেন।

‘এ বিষয়ে ইউএইর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, ইসরাইলের সঙ্গে দেশটির সরকারি সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়ে থাকে।’

— আন্তর্জাতিক ডেস্ক

সফরটি এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে ইসরাইলে নতুন করে বিতর্ক চলছে। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই হামলার আগে শেখ মোহাম্মদ ফোনে নেতানিয়াহুকে হামাসের সম্ভাব্য বড় ধরনের অভিযানের বিষয়ে সতর্ক করেছিলেন। নেতানিয়াহুর কার্যালয় ওই দাবি অস্বীকার করেছে।

আরও পড়ুন ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ আন্তর্জাতিক ১০ ঘণ্টা আগে

এ বিষয়ে ইউএইর পক্ষ থেকে আগেই বলা হয়েছিল, ইসরাইলের সঙ্গে দেশটির সরকারি সংস্থাগুলোর সরাসরি যোগাযোগ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান হয়ে থাকে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আবুধাবি।
  • ওয়ামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ইউএই ও ইসরাইলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
  • নেতানিয়াহুর এই সফরের বিষয়ে আগে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
  • সফরটি এমন সময়ে হলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল কি না—এ নিয়ে ইসরাইলে নতুন করে বিতর্ক চলছে।

রয়টার্সের প্রতিবেদনে তিন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, রোববারের বৈঠক প্রায় ছয় ঘণ্টা স্থায়ী হয় এবং আলোচনায় ইরানসহ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়। তবে ইউএইর আনুষ্ঠানিক বিবৃতিতে বৈঠকের আলোচ্যসূচি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়টিই উল্লেখ করা হয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ইউএই ও ইসরাইলের মধ্যে সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পায়।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।… ১২ ঘণ্টা আগে মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পসৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন… ১২ ঘণ্টা আগে দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায়… ১২ ঘণ্টা আগে মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণহরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৮ এএম · আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আবুধাবি। রোববার ইউএই প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (WAM) এ তথ্য জানায়।

ফটোকার্ড

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

নেতানিয়াহুর সফর ইস্যুতে অবস্থান জানাল আমিরাত

শিরোনাম