১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আইন আদালত

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১
সংগৃহীত

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক এবং মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মানব পাচার মামলায় মো. আবুল হোসেন (৬৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া থানার কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল হোসেন ওই গ্রামের বান্দুমিয়ার ছেলে।

সিআইডি জানায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেন। পরে ২০২৪ সালের ১২ জুন তাকে লিবিয়ায় পাঠানো হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‘প্রাথমিক তদন্তে সিআইডি আরও জানতে পারে, আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর একই ধারায় আরেকটি মামলা রয়েছে।’

— জি বাংলা ডেস্ক

মামলার অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা বাদিনীকে একটি স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এ সময় তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিতে না পারায় তাকে আরও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন বাদিনী।

আরও পড়ুন জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে আইন আদালত ৭ দিন আগে

একপর্যায়ে সুযোগ বুঝে তিনি আটকস্থান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেন। পরে লিবিয়া পুলিশ তাকে আটক করে এবং ২০২৪ সালের ১৬ অক্টোবর বাংলাদেশে ফেরত পাঠায়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক এবং মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মানব পাচার মামলায় মো.
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া থানার কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
  • সিআইডি জানায়, মামলার বাদিনীকে ইতালি পাঠানোর কথা বলে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ২৫ লাখ ৯৫ হাজার টাকা নেন।
  • মামলার অভিযোগ অনুযায়ী, লিবিয়ায় পৌঁছানোর পর মানব পাচার চক্রের সহযোগীরা বাদিনীকে একটি স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।

এ ঘটনায় বাদিনী ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর ঢাকার মিরপুর মডেল থানায় মামলা করেন। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭, ৮, ৯ ও ১০ ধারায় মামলাটি করা হয়।

সিআইডি জানায়, মামলার তদন্তভার গ্রহণের পর প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মানব পাচারের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়। তদন্তের প্রাথমিক পর্যায়ে আবুল হোসেনের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কাড়িহাতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে সিআইডি আরও জানতে পারে, আবুল হোসেনের বিরুদ্ধে মিরপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর একই ধারায় আরেকটি মামলা রয়েছে। ২০২৫ সালের ২ অক্টোবর দায়ের করা ওই মামলাতেও তিনি এজাহারনামীয় আসামি।

গ্রেপ্তার আবুল হোসেনকে জিজ্ঞাসাবাদের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আইন আদালত থেকে আরও

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তাররাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে… ১৪ দিন আগে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী দুই আইনজীবী ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী দুই আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে… ২০ দিন আগে ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটকঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের… ২৩ দিন আগে হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবর হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবরবরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত… ২৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম · আইন আদালত

ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ, লিবিয়ায় পাঠিয়ে আটক এবং মুক্তিপণ দাবির অভিযোগে দায়ের করা মানব পাচার মামলায় মো. আবুল হোসেন (৬৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফটোকার্ড

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ গ্রহণ, লিবিয়ায় আটক ও মুক্তিপণ দাবি: সিআইডির হাতে গ্রেপ্তার ১

শিরোনাম
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে