১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’
সংগৃহীত

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের মো. সাজ্জাদ হোসেন। ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞান বিষয়ে তার মেধাক্রম ছিল ৩০তম। তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম পাওয়া যায়নি।

সাজ্জাদ হোসেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে তিনি নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন।

সাজ্জাদ বলেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী বা ফৌজদারি মামলা কিংবা অভিযোগ নেই। তার পরিবারের কারও রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, সবকিছু স্বচ্ছ থাকার পরও তিনি চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন।

‘তবে তাদের বাদ পড়ার ক্ষেত্রে জেলার পরিচয় কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, গোপালগঞ্জ জেলার আরও কয়েকজন প্রার্থী গেজেটে স্থান পাননি। কী কারণে তাদের বাদ দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

আরও পড়ুন সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধন সারাদেশ ৩ ঘণ্টা আগে

নিজের পারিবারিক পরিস্থিতি তুলে ধরে সাজ্জাদ বলেন, তার বাবা মারা গেছেন এবং ভাইয়েরা বিদেশে থাকেন। তাদের সহযোগিতায় অনেক কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন। দীর্ঘদিনের পরিশ্রম ও চাকরির স্বপ্নের পর গেজেটে নাম না থাকায় তিনি হতাশ হয়েছেন বলেও জানান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের মো.
  • সাজ্জাদ হোসেন মুকসুদপুর উপজেলার মহারাজপুর গ্রামের বাসিন্দা।
  • সাজ্জাদ বলেন, তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী বা ফৌজদারি মামলা কিংবা অভিযোগ নেই।
  • তিনি বলেন, গোপালগঞ্জ জেলার আরও কয়েকজন প্রার্থী গেজেটে স্থান পাননি।

সাজ্জাদ বলেন, কী কারণে তাকে চূড়ান্ত গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা তদন্ত করে দেখা প্রয়োজন। যাচাই-বাছাই প্রক্রিয়ায় কোনো ভুল হয়ে থাকলে তা সংশোধনেরও দাবি জানান তিনি। আগামী ১২ অক্টোবরের মধ্যে চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত হতে চান বলেও জানান তিনি।

এদিকে ৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে ৬১১ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল। ফলে ৫৭ জনের নাম চূড়ান্ত গেজেটে স্থান পায়নি।

প্রকাশিত গেজেটে ওই ৫৭ জনকে বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। গোপালগঞ্জের ১১ জন সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর মধ্যে ৯ জন গেজেটে স্থান পাননি বলে সাম্প্রতিক প্রতিবেদনে এসেছে। তবে তাদের বাদ পড়ার ক্ষেত্রে জেলার পরিচয় কোনো ভূমিকা রেখেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও

কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যুরাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। বনানী… ৪ ঘণ্টা আগে পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১ পূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ববিরোধের জেরে রনি (৪১) নামে এক প্রাইভেটকার চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পিঠে ২০ থেকে ২২টি… ৪ ঘণ্টা আগে আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া পদক্ষেপ ও পুলিশের নিরাপত্তা পরিকল্পনার তথ্য দলটির নেতাকর্মীদের জানিয়ে… ৪ ঘণ্টা আগে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডশরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে শরীয়তপুর সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রোকন সরদারসহ চারজনকে বিভিন্ন মেয়াদে… ৪ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

১ অক্টোবর ২০২৬, ৬:১৩ এএম · সারাদেশ

৪৯তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গোপালগঞ্জের মুকসুদপুরের মো. সাজ্জাদ হোসেন। ৪৯তম বিশেষ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের হিসাববিজ্ঞান বিষয়ে তার মেধাক্রম ছিল ৩০তম। তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম পাওয়া যায়নি।

ফটোকার্ড

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

‘স্বচ্ছ থাকার পরও বিসিএসের গেজেট থেকে বঞ্চিত হয়েছি’

শিরোনাম
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে