১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
শিক্ষা

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ
সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরানসহ নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফফান হাসান ইমরান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়। রাত পৌনে ১টার দিকে এ এফ রহমান হলের সামনে নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সভাপতি আলাউদ্দীন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়।

‘এই দুজনের ব্যাপারে এরকম কোনো ঘটনাও ঘটেনি।’ এর আগে বুধবার সন্ধ্যার পর বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘চট্টগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার’, ‘চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের দুই নেতা বহিষ্কার’ এবং ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগ, জামায়াতের …’

— জি বাংলা ডেস্ক

আলাউদ্দীন মহসিন অভিযোগ করে বলেন, ‘চাকসুর স্বাস্থ্য সম্পাদক চাঁদাবাজির মাধ্যমে ২৮ হাজার শিক্ষার্থীর আমানতকে কলঙ্কিত করেছে। চাকসু ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন ছাড়া শিক্ষার্থীদের জন্য কিছুই করেনি। ইন্টেরিমের সময় ভাঁওতাবাজি করে ক্যাম্পাসের প্রতিটি হল তারা দখল করেছে। এই ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে ছাত্রদল তাদের বিচার নিশ্চিত করবেই।’

আরও পড়ুন থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও থাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচও শিক্ষা ৫ ঘণ্টা আগে

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘চাকসু থেকে এদের বিতাড়িত করতে হবে। বাইতুল মালের নামে চাঁদাবাজি করে বেড়ায়। ক্যাম্পাসে চাঁদাবাজি করতে না পারায় বিভিন্ন জায়গায় তা করছে। যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় না আনতে পারলে আমরাই তাদের বিচার করব।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরানসহ নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ…
  • বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়।
  • শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সভাপতি আলাউদ্দীন মহসিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো.
  • আলাউদ্দীন মহসিন অভিযোগ করে বলেন, ‘চাকসুর স্বাস্থ্য সম্পাদক চাঁদাবাজির মাধ্যমে ২৮ হাজার শিক্ষার্থীর আমানতকে কলঙ্কিত করেছে।

তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরান। একই সঙ্গে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবং বহিষ্কারের খবরও অস্বীকার করেছেন মিরসরাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল কবির ও মিরসরাই পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শিহাব উদ্দিন।

নুরুল কবির বলেন, চাঁদাবাজির অভিযোগে আফফান হাসান ইমরানকে জামায়াত থেকে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘শিবিরের কাউকে জামায়াত কীভাবে বহিষ্কার করতে পারে? যেটা ছড়িয়েছে, এটা সত্য নয়।’

মাওলানা শিহাব উদ্দিন বলেন, ‘এই দুজন জামায়াতের কোনো নেতা নন। আফফান হাসান ইমরান চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও শিবিরের দায়িত্বশীল। ছাত্রশিবিরের দায়িত্বশীলকে জামায়াত বহিষ্কার বা অব্যাহতি দিতে পারে না। এই দুজনের ব্যাপারে এরকম কোনো ঘটনাও ঘটেনি।’

এর আগে বুধবার সন্ধ্যার পর বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে ‘চট্টগ্রামে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার’, ‘চাঁদাবাজিতে জড়িয়ে পড়ায় জামায়াতের দুই নেতা বহিষ্কার’ এবং ‘বিএনপির সঙ্গে চাঁদাবাজির অভিযোগ, জামায়াতের দুই নেতাকে বহিষ্কার’—এ ধরনের শিরোনামে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

এসব প্রতিবেদনে চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে চাঁদাবাজিসহ বিভিন্ন নৈতিক স্খলন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মিরসরাই উপজেলা জামায়াত থেকে বহিষ্কারের তথ্যও প্রকাশ করা হয়।

তবে উপজেলা ও পৌরসভা জামায়াতে ইসলামী এবং চাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরান এসব তথ্য অস্বীকার করেছেন। পৌরসভা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে তথ্য যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা থেকে আরও

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর থেকে… ২ দিন আগে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মার রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি গঠন, আহ্বায়ক আম্মাররাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯… ৪ দিন আগে ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক গাড়িচালক আহত হয়েছেন। মঙ্গলবার… ৫ দিন আগে ৯ নভেম্বর: ইতিহাসের এই দিনে ৯ নভেম্বর: ইতিহাসের এই দিনেপ্রতিদিনের নানা ঘটনা, সাফল্য, বিপর্যয় ও অর্জনের ধারাবাহিকতায় গড়ে ওঠে ইতিহাস। মানবসভ্যতার উত্থান-পতনের সাক্ষী এসব ঘটনার মধ্যেই লুকিয়ে থাকে… ৬ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

১ অক্টোবর ২০২৬, ৬:২০ এএম · শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আফফান হাসান ইমরানসহ নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আফফান হাসান ইমরান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

ফটোকার্ড

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

চাকসু নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

শিরোনাম
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে