১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬০.৫৬ +১৫.৬৫ | DS30: ২,০৭৮.১১ +১৮.৭১ | লেনদেন: ৭,৩৯২.৩৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আইন আদালত

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ
সংগৃহীত

আমেরিকার বিভিন্ন নামী-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার রাতে রাজধানীর আজমপুর এলাকায় অভিযান চালিয়ে মো. তানভীর হাসান নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

‘আমেরিকার বিভিন্ন নামী-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।’

— জি বাংলা ডেস্ক

সিআইডি জানায়, মামলার বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। গত ৯ আগস্ট সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পেজের সন্ধান পান। ওই পেজে আমেরিকার বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে কাজের বিজ্ঞপ্তি দেওয়া ছিল। বিজ্ঞপ্তিতে আগ্রহী হয়ে তিনি পেজে দেওয়া একটি বিদেশি মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন।

আরও পড়ুন জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে জুলাই হত্যাকাণ্ডের মামলায় সেই মোতাহার ফের রিমান্ডে আইন আদালত ৭ দিন আগে

একপর্যায়ে চক্রের এক সদস্য ভুক্তভোগীকে আমেরিকার একটি প্রতিষ্ঠানে চাকরির অফার লেটার পাঠান। চাকরি পাওয়ার আশ্বাসে প্রতারিত হয়ে তিনি অভিযুক্তদের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) নম্বরে টাকা পাঠান।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আমেরিকার বিভিন্ন নামী-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
  • বুধবার রাতে রাজধানীর আজমপুর এলাকায় অভিযান চালিয়ে মো.
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো.
  • সিআইডি জানায়, মামলার বাদী একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।

সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভুক্তভোগী মোট ৩ লাখ ৮৩ হাজার ৮১০ টাকা পাঠান। পরে আরও টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে প্রতারকরা ক্ষিপ্ত হয়ে তাকে ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে শুরু করে।

পরবর্তীতে অফার লেটারসহ চাকরির বিষয়টি ভুয়া বলে বুঝতে পারেন ওই ব্যক্তি। তিনি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তারা মোবাইল নম্বর থেকে তাকে ব্লক করে দেয়। পরে প্রতারণার অভিযোগে তিনি তেজগাঁও থানায় মামলা করেন।

সিআইডি জানায়, মামলাটি তদন্তের সময় সংশ্লিষ্ট তথ্য ও লেনদেন বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের প্রকৃত ঠিকানা শনাক্ত করা হয়। পরে গোপন তথ্যের ভিত্তিতে আজমপুর এলাকায় অভিযান চালিয়ে তানভীর হাসানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো আলামত জব্দ করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিআইডি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আইন আদালত থেকে আরও

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তাররাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে… ১৪ দিন আগে ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী দুই আইনজীবী ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন আওয়ামীপন্থী দুই আইনজীবীমানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে… ২০ দিন আগে ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক ঢাবিতে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটকঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের… ২৩ দিন আগে হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবর হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামিকে তদন্ত কর্মকর্তার জেরা ২৯ অক্টোবরবরিশালে ২০১৫ সালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ও তদন্ত… ২৭ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

১ অক্টোবর ২০২৬, ৯:৩৭ এএম · আইন আদালত

আমেরিকার বিভিন্ন নামী-দামি কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার পাঠিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফটোকার্ড

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

আমেরিকান কোম্পানিতে চাকরির ভুয়া অফার লেটার দিয়ে টাকা আত্মসাৎ

শিরোনাম
ঘরে বসেই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, কারা আবেদন করতে পারবেন?১৮তম শিক্ষক নিবন্ধন/সুপারিশবঞ্চিতদের নিয়োগের দাবিতে শাহবাগে মানববন্ধনগ্রেপ্তার হওয়া এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনারস্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে ব্লক, বসানো হতে পারে রিংমাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতের গ্যাংস্টার ‘লরেন্স বিষ্ণোই’!কমছে আবেদনের জটিলতা/ভারতের ভিসা ব্যবস্থায় বড় সংস্কার, পর্যটকদের জন্য বিশেষ সুবিধারাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তারবানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে