১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
তথ্য-প্রযুক্তি

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!
সংগৃহীত

গুগল ফটোসে যোগ হয়েছে পাঁচটি নতুন ফিচার। এসব ফিচারের মাধ্যমে ছবি খোঁজা, সম্পাদনা, বিভিন্ন স্টাইলে সাজানো থেকে শুরু করে পোশাকের ডিজিটাল লাইব্রেরি তৈরি—বিভিন্ন কাজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে জেমিনি এআই, ডিজিটাল ওয়ার্ডরোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস ও উন্নত মার্কআপ টুল।

অনেকেই গুগল ফটোসে বিপুলসংখ্যক ছবি সংরক্ষণ করেন। তবে সময়ের সঙ্গে ছবির সংখ্যা বাড়তে থাকলে প্রয়োজনের সময় নির্দিষ্ট ছবি খুঁজে বের করা কঠিন হয়ে পড়ে। নতুন ফিচারগুলো মূলত ছবি খোঁজা ও সম্পাদনার কাজকে আরও সহজ করার লক্ষ্যেই আনা হয়েছে।

জেমিনি দিয়ে ছবি খোঁজা ও সম্পাদনা

‘মুডস বদলে দেবে ছবির স্টাইল মুডস ফিচারের মাধ্যমে ছবিতে ৩৫ মিলিমিটার ফিল্ম বা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো বিভিন্ন ভিজ্যুয়াল স্টাইল যোগ করা যাবে।’

— আইটি ডেস্ক

গুগল ফটোসে জেমিনি এআই ব্যবহারের মাধ্যমে ছবি খোঁজা এবং সেগুলো নিয়ে কাজ করা সহজ হবে। নির্দিষ্ট কোনো ছবি খুঁজতে দীর্ঘ সময় ধরে স্ক্রল না করে কমান্ডের মাধ্যমে প্রয়োজনীয় ছবি খুঁজে নেওয়া যাবে। ছবির লাইব্রেরি ব্যবস্থাপনার ক্ষেত্রেও জেমিনি সহায়তা করবে।

আরও পড়ুন আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা তথ্য-প্রযুক্তি ৩ দিন আগে

তবে এই সুবিধা আপাতত নির্দিষ্ট গুগল এআই প্রো ও আল্ট্রা গ্রাহকদের জন্য সীমিত। পর্যায়ক্রমে আরও দেশ ও ব্যবহারকারীর জন্য এটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • গুগল ফটোসে যোগ হয়েছে পাঁচটি নতুন ফিচার।
  • অনেকেই গুগল ফটোসে বিপুলসংখ্যক ছবি সংরক্ষণ করেন।
  • জেমিনি দিয়ে ছবি খোঁজা ও সম্পাদনা
  • গুগল ফটোসে জেমিনি এআই ব্যবহারের মাধ্যমে ছবি খোঁজা এবং সেগুলো নিয়ে কাজ করা সহজ হবে।

ছবি থেকেই তৈরি হবে ডিজিটাল ওয়ার্ডরোব

নতুন ডিজিটাল ওয়ার্ডরোব ফিচার ছবিতে থাকা পোশাক শনাক্ত করে সেগুলোর একটি ডিজিটাল লাইব্রেরি তৈরি করতে পারবে। এরপর ব্যবহারকারীরা বিভিন্ন পোশাক মিলিয়ে নতুন আউটফিট তৈরি করে দেখতে পারবেন। অর্থাৎ ছবিতে থাকা পোশাকগুলোকে আলাদাভাবে সংরক্ষণ ও ভার্চুয়ালি মিলিয়ে দেখার সুযোগ থাকবে।

ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হচ্ছে।

মুডস বদলে দেবে ছবির স্টাইল

মুডস ফিচারের মাধ্যমে ছবিতে ৩৫ মিলিমিটার ফিল্ম বা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো বিভিন্ন ভিজ্যুয়াল স্টাইল যোগ করা যাবে। সাধারণ ফিল্টারের মতো শুধু রঙ পরিবর্তন না করে ছবির ধরন অনুযায়ী নির্দিষ্ট স্টাইল প্রয়োগ করবে এই ফিচার।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মুডস ফিচারটি বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।

রিমিক্স টেমপ্লেটে নতুনভাবে সাজানো যাবে ছবি

গুগল ফটোসে যুক্ত হয়েছে ১৫টি নতুন রিমিক্স টেমপ্লেট। এগুলোর সাহায্যে সাধারণ ছবিতে বিভিন্ন ডিজাইন ও প্রম্পট ব্যবহার করে নতুন ধরনের ছবি তৈরি করা যাবে।

যেমন—কোনো ছবিকে জন্মদিনের কার্ডের মতো সাজানো, বিভিন্ন ডিজাইন যোগ করা কিংবা ছবির সামগ্রিক চেহারা পরিবর্তন করা যাবে। ফলে ছোটখাটো সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরিতে আলাদা এডিটিং অ্যাপের ওপর নির্ভরতা কিছুটা কমতে পারে।

মার্কআপ টুলে ব্যক্তিগত তথ্য ঢাকার সুবিধা

গুগল ফটোসের মার্কআপ টুলেও নতুন সুবিধা যোগ হয়েছে। রিড্যাক্ট পেন ব্যবহার করে ছবিতে থাকা ব্যক্তিগত বা গোপন তথ্য ঢেকে দেওয়া যাবে। পাশাপাশি স্কেচ করার ক্ষেত্রে বিভিন্ন থিকনেস নিয়ন্ত্রণ এবং ছবি বা স্ক্রিনশটে লেখার জন্য নতুন ফন্ট যুক্ত হয়েছে।

নতুন মার্কআপ সুবিধাগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে। এসব ফিচারের মাধ্যমে ছবি সংরক্ষণ থেকে শুরু করে খোঁজা ও সম্পাদনা—গুগল ফটোসের দৈনন্দিন ব্যবহার আরও সহজ করার লক্ষ্য নিয়েছে গুগল।

তথ্য-প্রযুক্তি থেকে আরও

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।… ১০ দিন আগে শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন? শীত আসছে এই সময়ে ফ্রিজের তাপমাত্রা কততে রাখবেন?বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতেই নিত্যপ্রয়োজনীয় যন্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে রেফ্রিজারেটর বা ফ্রিজ। খাবার দীর্ঘক্ষণ সতেজ রাখতে এর নির্দিষ্ট… ১৩ দিন আগে ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচার ইনস্টাগ্রামে দেখা যাবে ৯০ মিনিটের ভিডিও, আসছে নতুন ফিচারছোট ভিডিওর গণ্ডি পেরিয়ে দীর্ঘ অনুষ্ঠান, পডকাস্ট ও হাস্যরসাত্মক পরিবেশনা দেখার সুযোগ তৈরি করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ‘ফিচারস’ নামে নতুন একটি… ২১ দিন আগে এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তাকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের… ২৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

৩ অক্টোবর ২০২৬, ৪:২৩ এএম · তথ্য-প্রযুক্তি

গুগল ফটোসে যোগ হয়েছে পাঁচটি নতুন ফিচার। এসব ফিচারের মাধ্যমে ছবি খোঁজা, সম্পাদনা, বিভিন্ন স্টাইলে সাজানো থেকে শুরু করে পোশাকের ডিজিটাল লাইব্রেরি তৈরি—বিভিন্ন কাজ করা যাবে। নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে জেমিনি এআই, ডিজিটাল ওয়ার্ডরোব, মুডস, রিমিক্স টেমপ্লেটস ও উন্নত মার্কআপ টুল।

ফটোকার্ড

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

গুগল ফটোসের ৫ নতুন ম্যাজিক ফিচার!

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া