পাঁচ কিলোমিটার ধাওয়া করে ট্রাক চালক আটক, পরে কারাদণ্ড
লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করায় এক ট্রাকচালককে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে। পরে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। তাঁর নেতৃত্বে লক্ষ্মীপুর পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চলাকালে একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করেন। পরে প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করায় আইন অনুযায়ী তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‘এদিকে আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেলচালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।’
— জি বাংলা ডেস্ক
এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা
এর মধ্যে আনন্দ পরিবহনের দুটি বাসের ফিটনেস সনদ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একটি ড্রাম ট্রাকের চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার ও সড়ক পরিবহন আইন অমান্য করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল বিষয়গুলি
- লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করায় এক ট্রাকচালককে ৫ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়েছে।
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।
- ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে বাস টার্মিনাল এলাকায় অভিযান চলাকালে একটি ট্রাক থামানোর সংকেত দেওয়া হয়।
- এ ছাড়া গাড়ির ফিটনেস সনদ ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকা, হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে আরও ছয়জনকে মোট ১২ হাজার ৫০০ টাকা জরিমা…
এদিকে আনন্দ পরিবহনের একটি বাসের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় তিন মোটরসাইকেলচালককে মোট এক হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






মন্তব্য (০)