১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
সারাদেশ

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া বিলে ফুটে থাকা লাল শাপলা সংগৃহীত

শীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা দর্শনার্থীরা। শীতের আগমনে লাল শাপলার সমারোহ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। তাঁদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরেছে বিলটিতে। শাপলাকে ঘিরে পর্যটনের সম্ভাবনার পাশাপাশি তৈরি হচ্ছে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে প্রায় ১০ একর আয়তনের হাজাছড়া বিলের চার একর এলাকাজুড়ে এ বছর ফুটেছে লাল শাপলা। বিলের চারপাশে ছড়িয়ে থাকা শাপলার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা। এতে স্থানীয় নৌকাচালক ও পরিবহন শ্রমিকদের আয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন সকালে প্রায় ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থী হাজাছড়া বিলে ঘুরতে আসেন। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ একাই ছুটে আসেন প্রকৃতির এই সৌন্দর্য দেখতে। দর্শনার্থীরা নৌকায় ঘুরে শাপলা দেখার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করে স্মৃতি ধরে রাখছেন।

‘প্রকৃতিপ্রেমী আলোকচিত্রী চাথোয়াই মারমা বলেন, দীঘিনালার হাজাছড়া বিলের লাল শাপলা, স্বচ্ছ পানি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ আলোকচিত্র ধারণের জন্য অসাধারণ।’

— জি বাংলা ডেস্ক

স্থানীয় নৌকাচালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ শাপলা দেখতে আসছেন। তাঁরা নৌকায় করে পুরো বিল ঘুরে দেখেন। এতে প্রতিদিন শুধু তাঁরই কমপক্ষে ৭০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। পর্যটকের সংখ্যা বাড়লে আয় আরও বাড়বে বলে আশা করছেন তিনি।

আরও পড়ুন ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা সারাদেশ ৭ ঘণ্টা আগে

দর্শনার্থী দীমান চন্দ্র পাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাজাছড়া বিলের লাল শাপলার ছবি ও ভিডিও দেখে এখানে আসার পরিকল্পনা করেন। সরাসরি এসে বিলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়েছেন। চারদিকে লাল শাপলা, নির্মল পরিবেশ আর নৌকায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা অসাধারণ। এমন প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ করা প্রয়োজন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • শীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা দর্শনার্থীরা।
  • খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে প্রায় ১০ একর আয়তনের হাজাছড়া বিলের চার একর এলাকাজুড়ে এ বছর ফুটেছে লাল শাপলা।
  • স্থানীয়দের তথ্যমতে, প্রতিদিন সকালে প্রায় ১০০ থেকে ১৫০ জন দর্শনার্থী হাজাছড়া বিলে ঘুরতে আসেন।
  • স্থানীয় নৌকাচালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ শাপলা দেখতে আসছেন।

আরেক দর্শনার্থী মো. শফিক বলেন, শীতের সকালে হাজাছড়া বিলের সৌন্দর্য এককথায় অসাধারণ। ফেসবুকে যতটা সুন্দর দেখেছেন, বাস্তবে তার চেয়েও বেশি মনোমুগ্ধকর। এখানে পর্যটকদের জন্য আরও নৌকা, বসার জায়গা ও যাতায়াতের সুবিধা বাড়ানো হলে বেশি মানুষ ঘুরতে আসবেন। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থানও বাড়বে।

বিলে পর্যটকদের যাতায়াত বাড়ায় স্থানীয় ইজিবাইক (টমটম) চালকদের মধ্যেও বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে। টমটমচালক মো. রহিম জানান, শাপলা বিল দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসছেন। তাঁদের যাতায়াতের কারণে স্থানীয় পরিবহনচালকদের বাড়তি আয় হচ্ছে। যোগাযোগব্যবস্থা ও যাতায়াতের সুবিধা আরও উন্নত করা গেলে পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করেন তিনি।

প্রকৃতিপ্রেমী আলোকচিত্রী চাথোয়াই মারমা বলেন, দীঘিনালার হাজাছড়া বিলের লাল শাপলা, স্বচ্ছ পানি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ আলোকচিত্র ধারণের জন্য অসাধারণ। বিশেষ করে ভোরের আলোয় ফুটে থাকা লাল শাপলা অন্য রূপ ধারণ করে। তবে এই সৌন্দর্য ধরে রাখতে দর্শনার্থীদের সচেতন হতে হবে। শাপলা না ছেঁড়া, ময়লা না ফেলা এবং বিলের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রাখা জরুরি।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. হাসান মামুন জানান, আগে বিলটি তেমন পরিচিত ছিল না। এখন লাল শাপলা ফোটায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ দেখতে আসছেন। এতে এলাকার পরিচিতি বাড়ার পাশাপাশি নৌকাচালকসহ স্থানীয় মানুষের আয়-রোজগারের সুযোগ তৈরি হয়েছে। সরকারি উদ্যোগে বিলটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে কর্মসংস্থান আরও বাড়বে। তবে শাপলার সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

স্থানীয়দের মতে, পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে হাজাছড়া বিলকে ঘিরে দীঘিনালায় পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র গড়ে উঠতে পারে। দর্শনার্থীদের সুবিধার্থে সরকারি বা প্রশাসনিক উদ্যোগে আরও নৌকা, উন্নত যাতায়াতব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তাঁরা। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়ার পাশাপাশি দীঘিনালার পর্যটন খাতও সমৃদ্ধ হবে।

দীঘিনালা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আবুল খায়ের জানান, লাল শাপলা দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। স্থানটি পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে। তবে লাল শাপলার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভোরে বিলে যাওয়ার পরামর্শ দেন তিনি।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ৯ ঘণ্টা আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যুজীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায়… ৯ ঘণ্টা আগে ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি… ৯ ঘণ্টা আগে যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্যকালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা দৃশ্য। কৃষিতে প্রযুক্তির ব্যাপক… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা

১৩ নভেম্বর ২০২৬, ৯:২৪ এএম · সারাদেশ

শীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা দর্শনার্থীরা। শীতের আগমনে লাল শাপলার সমারোহ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা। তাঁদের পদচারণায় নতুন করে প্রাণ ফিরেছে বিলটিতে। শাপলাকে ঘিরে পর্যটনের।

ফটোকার্ড

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা
মুগ্ধ দর্শনার্থীরা

৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা
মুগ্ধ দর্শনার্থীরা

শিরোনাম