‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে পাবেন।’ মৃত্যুর দুই দিন আগে ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুসাইন কবির অপু। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, কবরের পাশে বেলিফুল গাছ লাগিয়েছে পরিবার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‘পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন।’
— জি বাংলা ডেস্ক
হুসাইন কবির অপু সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।
আরও পড়ুন
‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা
পারিবারিক ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন। পরে নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্নাতকোত্তরে অধ্যয়নরত ছিলেন।
মূল বিষয়গুলি
- ‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে।
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
- বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
- হুসাইন কবির অপু সাঁথিয়ার আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।
বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে রওনা হন অপু। রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ নামের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন করা হয়েছে।






মন্তব্য (০)