১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার ছাত্রদল নেতা খালিদ পারভেজ সংগৃহীত

ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কলেজটির ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়।

এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সংশ্লিষ্ট থানা থেকে পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তাঁকে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে ঠাকুরগাঁও সদর থানায় পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

‘এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩ মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে খালিদ পারভেজকে গ্রেপ্তার করে।’

— জি বাংলা ডেস্ক

মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে মোছা. লাকী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। পরে ৯ জুলাই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। ঠাকুরগাঁও আমলি আদালতে মামলাটি সি.আর. ৬৭৪/২০২৬ নম্বরে নথিভুক্ত রয়েছে। এতে খালিদ পারভেজ ছাড়াও রবিউল ইসলাম নামে আরেকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার স্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার সারাদেশ ৩৮ মিনিট আগে

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় মামলাটি করা হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-…
  • খালিদ পারভেজ ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
  • এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
  • মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.

মামলার অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একসঙ্গে সময় কাটান। তবে ১৬ জুন ওই নারীকে না জানিয়ে তাঁকে তালাক দেন খালিদ।

অভিযোগ অনুযায়ী, তালাকের পরও ওই নারীর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তাদের গোয়েন্দা নজরদারিও অব্যাহত ছিল। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩ মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে খালিদ পারভেজকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সারাদেশ থেকে আরও

মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’ মাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাটিকে ‘নাটক’… ২ ঘণ্টা আগে মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন… ২ ঘণ্টা আগে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রীদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন… ২ ঘণ্টা আগে গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ গাজীপুরে শ্রমিক অসন্তোষ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধবেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজে… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪ নভেম্বর ২০২৬, ১:২৬ পিএম · সারাদেশ

ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও প্রকাশ করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-২।

ফটোকার্ড

পর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায়
ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

পর্নোগ্রাফি মামলায়
ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার

শিরোনাম
অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজপর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তারস্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীপ্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব/আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ