অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব। পেশাজীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। অভিনয়ের প্রতি আগ্রহ থেকে যুক্ত হন মঞ্চনাটকে। মঞ্চের পাশাপাশি কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনেও।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হয় রাজীবের। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তারকাখ্যাতি পান। অভিনয়জীবনের শুরুতে নায়ক হিসেবে কাজ করলেও ধীরে ধীরে খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছান তিনি।
‘রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়া…’
— বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করেছেন রাজীব। কাজের স্বীকৃতিস্বরূপ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এ ছাড়া বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মাননাও অর্জন করেন।
আরও পড়ুন
দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরাল
অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর ও খলচরিত্রে অসাধারণ দক্ষতার পাশাপাশি রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
মূল বিষয়গুলি
- ঢাকাই সিনেমার শক্তিমান অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ।
- ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন রাজীব।
- ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে অভিষেক হয় রাজীবের।
- ঢাকাই সিনেমায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করেছেন রাজীব।
তাঁর মৃত্যুর ২২ বছর পেরিয়ে গেলেও পর্দায় শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়ের কারণে দর্শকের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এই অভিনেতা।
রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘হাঙর নদী গ্রেনেড’, ‘প্রেম পিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আজকের সন্ত্রাসী’, ‘দুর্জয়’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘মহামিলন’, ‘বাবার আদেশ’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘ডন’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ভাত দে’, ‘অনন্ত ভালোবাসা’, ‘রাজা শিকদার’, ‘বুকের ভেতর আগুন’ ও ‘সাহসী মানুষ চাই’।






মন্তব্য (০)