১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬ | DS30: ২,০২১.৮৫ -২০.২৮ | লেনদেন: ৫,৬৫৮.২৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,২৮৪.৩২ -৪৯.২৬
বিনোদন

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা
ছবি : জি বাংলা নিউজ

প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। ফলে বাংলাদেশের দর্শকেরাও এখন ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন।

পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিণী’ গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর টানা ৭৫ দিন সিনেমা হলে প্রদর্শিত হয়েছে এটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমাটিকে ‘ব্লকবাস্টার হিট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সিনেমাটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেছেন।

‘পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিণী’ গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।’

— বিনোদন ডেস্ক

‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্যে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি বলেন, ভালো গল্প ও ভালো কনটেন্ট হলে দর্শক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে আসেন। সিনেমাটির বিভিন্ন সংলাপ ও আবেগের সঙ্গে দর্শকেরা নিজেদের সম্পর্ক খুঁজে পাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি মাদক মামলায় ফেঁসেছিল সারা, আমি ওর পাশে ছিলাম: ওরি বিনোদন ৮ ঘণ্টা আগে

জয়া আরও বলেন, এমন একটি কাজের অংশ হতে পেরে তিনি খুশি। সিনেমাটি মুক্তির পরও মানুষ এটি নিয়ে কথা বলছেন—এটিকেই তিনি বড় পাওয়া হিসেবে দেখছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’।
  • পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিণী’ গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
  • মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে সিনেমাটি।
  • ‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্যে উচ্ছ্বসিত জয়া আহসান।

‘আজও অর্ধাঙ্গিণী’ ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়াল। আগের কিস্তির মতো নতুন সিনেমাতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য।

বিনোদন থেকে আরও

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু মালয়েশিয়ার জোহর বারুতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী তরুণ ইনফ্লুয়েন্সার জেজুন। ইস্কান্দার কোস্টাল হাইওয়েতে তাঁর স্পোর্টস কারটি… ১ দিন আগে শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জা শাহরুখের জন্মদিনে ‘কিং’ সিনেমার চমক, মুম্বাইজুড়ে আলোকসজ্জাবলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন ঘিরে বরাবরের মতো এবারও উৎসবমুখর হয়ে উঠেছে মুম্বাই। প্রিয় তারকার বিশেষ দিন উদযাপনে এবার অভিনব আয়োজন করেছে… ১ দিন আগে মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’ মুক্তির আগেই ৯০ কোটি রুপির চুক্তিতে শ্রদ্ধা কাপুরের ‘ইথা’বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’ মুক্তির আগেই আলোচনায় এসেছে। সিনেমাটির পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ৯০ কোটি রুপিতে। ভারতীয়… ১ দিন আগে ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী ঐশ্বর্য-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রীবলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরবর্তী সময়ে তাঁদের… ২ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২০ এএম · বিনোদন

প্রেক্ষাগৃহে টানা ৭৫ দিন প্রদর্শনের পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। শুক্রবার থেকে হইচইয়ে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। ফলে বাংলাদেশের দর্শকেরাও এখন ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন।

ফটোকার্ড

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

ওটিটিতে মুক্তি পেল জয়ার সিনেমা

শিরোনাম