১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১ | DS30: ২,০৬৮.৬৩ +৩১.০১ | লেনদেন: ৬,৪৫৪.৩৫ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪১৩.০৪ +৭১.৪১
বিনোদন

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?
ছবি: সংগৃহীত

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে সঞ্চালনা করলেও নতুন দায়িত্ব সামলাতে গিয়ে গলায় চাপ পড়ছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। প্রতিদিন দীর্ঘ সময় কথা বলার পাশাপাশি শুটিং সেটের ঠান্ডা পরিবেশে কাজ করতে গিয়ে কণ্ঠে ক্লান্তি দেখা দিয়েছে তার।

ছোট পর্দায় নিয়মিত দৈনিক অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা এবারই প্রথম স্বস্তিকার। এর আগে বিভিন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গেলেও প্রতিদিনের অনুষ্ঠানের দায়িত্ব সামলাতে হয়নি তাকে। ফলে ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালনা তার জন্য নতুন অভিজ্ঞতার পাশাপাশি চ্যালেঞ্জও হয়ে উঠেছে।

দীর্ঘদিন ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন রচনা ব্যানার্জি। তার পর নতুন সঞ্চালক হিসেবে স্বস্তিকাকে ক্যামেরার সামনে দীর্ঘ সময় ধরে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে কথা বলতে হচ্ছে।

‘আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’ স্বস্তিকার ভাষ্য, শুটিং সেটে কনকনে ঠান্ডা এসির মধ্যে টানা কাজ করার কারণে তার গলায় চাপ পড়ছে।’

— জি বাংলা ডেস্ক

একপর্যায়ে প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে মজা করে স্বস্তিকা বলেন, ‘আমাকে ক্ষমা করবেন। নিজের মনে করে ক্ষমা করে দেবেন। আজ আমার গলাটা ব্যাঙের মতো শোনাচ্ছে।’

আরও পড়ুন জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় জেমস-মাইলসসহ ৭ ব্যান্ডের জমকালো কনসার্ট আজ, জানুন কখন ও কোথায় বিনোদন ১১ ঘণ্টা আগে

স্বস্তিকার ভাষ্য, শুটিং সেটে কনকনে ঠান্ডা এসির মধ্যে টানা কাজ করার কারণে তার গলায় চাপ পড়ছে। সিনেমা বা ওয়েব সিরিজের শুটিংয়ে দীর্ঘ সময় একটানা কথা বলতে হয় না। কিন্তু বাস্তবভিত্তিক অনুষ্ঠানে প্রতিযোগী ও দর্শকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলতে হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে সঞ্চালনা করলেও নতুন দায়িত্ব সামলাতে গিয়ে গলায় চাপ পড়ছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির।
  • ছোট পর্দায় নিয়মিত দৈনিক অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতা এবারই প্রথম স্বস্তিকার।
  • দীর্ঘদিন ‘দিদি নম্বর ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্বে ছিলেন রচনা ব্যানার্জি।
  • একপর্যায়ে প্রতিযোগী ও স্টুডিওতে উপস্থিত দর্শকদের উদ্দেশে মজা করে স্বস্তিকা বলেন, ‘আমাকে ক্ষমা করবেন।

এ ছাড়া সেটে প্রচুর আলো থাকায় এসি বন্ধ রাখাও সম্ভব নয় বলে জানান তিনি। দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে কাজ করার কারণে গলায় অস্বস্তিও তৈরি হচ্ছে।

তবে এই শারীরিক অস্বস্তি সঞ্চালনার দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে দিতে চান না স্বস্তিকা। নিয়মিত অনুষ্ঠান সঞ্চালনার অভিজ্ঞতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।

বিনোদন থেকে আরও

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুনজীবিকার তাগিদে গাজীপুরের পিচঢালা পথে রিকশা চালান তিনি। আর মনের আনন্দে গেয়ে ওঠেন কুমার শানুর জনপ্রিয় গানগুলো। একসময় কমলাপুর রেলস্টেশনে হতাশ… ২ দিন আগে ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষিবলিউডের অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা মুকেশ ঋষি। বিশেষ করে খলনায়ক চরিত্রে অভিনয়ের… ২ দিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনিব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।… ২ দিন আগে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার… ৩ দিন আগে

মন্তব্য (৩)

  • রা
    রাহাত মিয়া২ ঘণ্টা আগে

    ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।

  • সু
    সুমাইয়া আক্তার৫ ঘণ্টা আগে

    দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।

  • তা
    তানভীর হোসেন৮ ঘণ্টা আগে

    সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৫ এএম · বিনোদন

‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হাসিমুখে সঞ্চালনা করলেও নতুন দায়িত্ব সামলাতে গিয়ে গলায় চাপ পড়ছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির। প্রতিদিন দীর্ঘ সময় কথা বলার পাশাপাশি শুটিং সেটের ঠান্ডা পরিবেশে কাজ করতে গিয়ে কণ্ঠে ক্লান্তি দেখা দিয়েছে তার।

ফটোকার্ড

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি, নেপথ্য কী?

শিরোনাম