১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ
সংগৃহীত

চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, দাবানল ও পানির সংকট বাড়তে পারে। এর মধ্যে অতিরিক্ত তাপের কারণে জুন ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৪ লাখ ৫১ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব।

বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক বছরের তুলনায় এল নিনোর পুরো সময়জুড়ে তাপমাত্রাজনিত অতিরিক্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে। তবে বর্তমান প্রক্ষেপণের আওতায় আগামী ছয় মাসে অতিরিক্ত প্রায় ২ লাখ ৩৯ হাজার মৃত্যুর আশঙ্কা রয়েছে। এল নিনোর প্রভাব ফেব্রুয়ারির পরও অব্যাহত থাকলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

গবেষণায় বলা হয়েছে, দরিদ্র ও তুলনামূলক উষ্ণ দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি হতে পারে। বিশেষ করে আফ্রিকার সাহেল অঞ্চল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার কয়েকটি অঞ্চলকে উচ্চ ঝুঁকিতে রাখা হয়েছে। সাহেল অঞ্চলে অতিরিক্ত প্রায় ৬৬ হাজার ৮০০ তাপজনিত মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। ইন্দোনেশিয়ায় প্রায় ১৯ হাজার ৩০০, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় সম্মিলিতভাবে প্রায় ১৯ হাজার ৪০০, ভারতে ১৫ হাজার ৮০০ এবং ব্রাজিলে ১৩ হাজার ৩০০ অতিরিক্ত মৃত্যুর প্রক্ষেপণ করা হয়েছে।

‘প্রাণহানি কমাতে দাবদাহের আগাম সতর্কবার্তা, শীতলীকরণ কেন্দ্র, পানির ব্যবস্থা, খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ মানুষের ওপর বাড়তি নজরদারির মতো পদক্ষেপের সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি।’

— আন্তর্জাতিক ডেস্ক

ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহপ্রতিষ্ঠাতা ও গবেষণার সহলেখক মাইকেল গ্রিনস্টোন বলেন, উষ্ণ ও তুলনামূলক দরিদ্র অঞ্চলে অতিরিক্ত কয়েক ডিগ্রি তাপমাত্রা মানুষের জন্য বেশি বিপজ্জনক হয়ে ওঠে। ধনী দেশগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, নির্ভরযোগ্য পানি সরবরাহ ও উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ থাকায় তাপের প্রভাব কিছুটা কমানো সম্ভব।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৬ ঘণ্টা আগে

গবেষণায় বিশ্বের ২৪ হাজার ৩৭৮টি অঞ্চলে তাপমাত্রা ও মৃত্যুহারের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। এরপর স্থানীয় তাপমাত্রার পূর্বাভাসের সঙ্গে গত ৩০ বছরের গড় তাপমাত্রার তুলনা করে এল নিনোর কারণে অতিরিক্ত মৃত্যুর প্রক্ষেপণ করা হয়। গবেষণার এই পদ্ধতি এর আগে প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণার ওপর ভিত্তি করে তৈরি হলেও প্রতিবেদনটির পূর্ণ ফলাফল এখনো পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত হয়নি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, দাবানল ও পানির সংকট বাড়তে পারে।
  • বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, স্বাভাবিক বছরের তুলনায় এল নিনোর পুরো সময়জুড়ে তাপমাত্রাজনিত অতিরিক্ত মৃত্যুর এ হিসাব করা হয়েছে।
  • গবেষণায় বলা হয়েছে, দরিদ্র ও তুলনামূলক উষ্ণ দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।
  • ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহপ্রতিষ্ঠাতা ও গবেষণার সহলেখক মাইকেল গ্রিনস্টোন বলেন, উষ্ণ ও তুলনামূলক দরিদ্র অঞ্চলে অতিরিক্ত কয়েক ডিগ্রি তাপমাত্রা মানুষের জন্য বেশ…

গবেষকদের হিসাবে, এল নিনোর কারণে আগামী মাসগুলোতে বৈশ্বিক স্থলভাগের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি হতে পারে। এর ফলে স্বাভাবিক বছরের তুলনায় চরম গরমের দিন ৪৪ শতাংশ বাড়তে পারে। গবেষকেরা বলছেন, এই তাপমাত্রার মাত্রা প্রায় ২০ বছর পর জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাভাবিক তাপমাত্রায় পরিণত হতে পারে—এ কারণে বর্তমান পরিস্থিতিকে ভবিষ্যতের জলবায়ুর একটি ‘আগাম বার্তা’ হিসেবেও দেখা হচ্ছে।

প্রাণহানি কমাতে দাবদাহের আগাম সতর্কবার্তা, শীতলীকরণ কেন্দ্র, পানির ব্যবস্থা, খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের সুরক্ষা, স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানো এবং বয়স্ক ও ঝুঁকিপূর্ণ মানুষের ওপর বাড়তি নজরদারির মতো পদক্ষেপের সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। জরুরি পরিস্থিতির আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অর্থ ও প্রয়োজনীয় সম্পদ পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৮ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৮ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

২৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৩ এএম · আন্তর্জাতিক

চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র দাবদাহ, খরা, দাবানল ও পানির সংকট বাড়তে পারে। এর মধ্যে অতিরিক্ত তাপের কারণে জুন ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ৪ লাখ ৫১ হাজার মানুষের অতিরিক্ত মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করেছে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট।

ফটোকার্ড

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

শিরোনাম