১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল
ইরান ‘জানফাদায়ে ইরান’ নামে জনসংশ্লিষ্ট এক স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করছে। এরই মধ্যে ব্যাটালিয়ন কাঠামোও তৈরি হয়ে গেছে। ছবি: দ্য ক্রেডলের সৌজন্যে সংগৃহীত

ইরানে নিয়মিত সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে বড় আকারের সামরিক মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জানফাদায়ে ইরান’ বা ‘ইরানের জন্য আত্মত্যাগ’ নামে এ কর্মসূচি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী তেহরানে আয়োজন করা হয়। এতে কয়েক লাখ মানুষ অংশ নেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন আইআরজিসির গ্রেটার তেহরান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ। আয়োজকদের পক্ষ থেকে তেহরানে ৩ লাখ ১৩ হাজার মানুষের অংশগ্রহণের কথা বলা হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হিসাবে ৩ লাখের বেশি মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন। এসব সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হাসানজাদেহের দাবি, ‘জানফাদায়ে ইরান’ কর্মসূচিতে ৬ লাখের বেশি মানুষ সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেছেন এবং ভবিষ্যতে এ সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোও এ কর্মসূচিকে দেশজুড়ে নাগরিকদের সংগঠিত করার উদ্যোগ হিসেবে তুলে ধরেছে।

‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন আইআরজিসির গ্রেটার তেহরান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ।’

— আন্তর্জাতিক ডেস্ক

কর্মসূচিটি শুরু হয়েছিল চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে। শুরুতে দেশের প্রতিরক্ষা, জরুরি উদ্ধার, সামাজিক সেবা ও অন্যান্য ক্ষেত্রে স্বেচ্ছাসেবী হিসেবে নাগরিকদের অংশগ্রহণের সুযোগ তৈরিই ছিল এর উদ্দেশ্য। পরে এতে সীমিত সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও যুক্ত হয়।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৭ ঘণ্টা আগে

শুক্রবারের কর্মসূচিতে নারী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কিছু স্বেচ্ছাসেবক সামরিক পোশাক পরেছিলেন এবং আয়োজনে ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি অংশগ্রহণকে জাতীয় ঐক্য ও দেশের প্রতি দায়িত্ববোধের প্রকাশ হিসেবে উল্লেখ করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইরানে নিয়মিত সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক স্বেচ্ছাসেবকদের নিয়ে বড় আকারের সামরিক মহড়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
  • ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও বাসিজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্ব দেন আইআরজিসির গ্রেটার তেহরান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজা…
  • হাসানজাদেহের দাবি, ‘জানফাদায়ে ইরান’ কর্মসূচিতে ৬ লাখের বেশি মানুষ সামরিক প্রশিক্ষণের জন্য নিবন্ধন করেছেন এবং ভবিষ্যতে এ সংখ্যা ১০ লাখ ছাড়াতে পারে।
  • কর্মসূচিটি শুরু হয়েছিল চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে।

বাসিজের প্রধান হোসেইন তাইয়েব বলেন, এই স্বেচ্ছাসেবকদের ভবিষ্যতে পূর্ণাঙ্গ প্রতিরক্ষার জন্য প্রস্তুত করা হবে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পর দেশের অন্যান্য প্রদেশেও একই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে আরও জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের সংগঠিত করে ১ হাজারটি ‘জাতীয় প্রতিরোধ ব্যাটালিয়ন’ গঠনের পরিকল্পনা রয়েছে। তবে এই বাহিনীর সদস্যদের নিয়মিত সামরিক অভিযানে কীভাবে এবং কতটা ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।

১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধকে ইরান ‘পবিত্র প্রতিরক্ষা’ নামে স্মরণ করে। দেশটির বর্তমান সামরিক ও রাজনৈতিক বক্তব্যেও জাতীয় প্রতিরক্ষা ও জনগণের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৮ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৮ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৯ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম · আন্তর্জাতিক

নাড়ির টানে তিন কোটি মানুষ

ফটোকার্ড

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

ইরানের ব্যতিক্রমী সামরিক মহড়া ও নতুন প্রতিরক্ষা কৌশল

শিরোনাম