১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬ | DS30: ২,০৪৯.৪৬ -৮.৯১ | লেনদেন: ৬,৫৪৭.০৭ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৩৯২.৮২ -৯.৮৬
আন্তর্জাতিক

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর এ ঘটনা ঘটে।

ইরানি প্রতিনিধিরা কক্ষ ত্যাগের সময় তাদের নির্ধারিত আসনে কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলেইমানির একটি প্রতিকৃতি রেখে যান। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় সোলেইমানি নিহত হন।

নেতানিয়াহুর বক্তব্য শুরুর পর ইরান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ থেকে বেরিয়ে যান। ওয়াকআউটের সময় কয়েকজনকে নেতানিয়াহুর সমালোচনা করতে শোনা যায়। এর জবাবে নেতানিয়াহু যারা বেরিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশে কড়া মন্তব্য করেন এবং যারা থাকতে চান না তাদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানান।

‘জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।’

— আন্তর্জাতিক ডেস্ক

ভাষণে নেতানিয়াহু ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বক্তব্য দেন। পাশাপাশি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ ইসরাইলের সমালোচকদের আক্রমণ করেন।

আরও পড়ুন সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ আন্তর্জাতিক ১৬ ঘণ্টা আগে

নেতানিয়াহুর ভাষণের আগে ও সময় জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ইসরাইলের নীতির প্রতিবাদে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুলিশের সঙ্গে সংঘর্ষের পর কয়েকজনকে আটক করা হয়। রয়টার্সের প্রতিবেদনে অন্তত ৩০ জন আটকের কথা বলা হয়েছে; তাদের মধ্যে অভিনেত্রী সুসান সারান্ডন ও হান্না আইনবাইন্ডারও ছিলেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
  • ইরানি প্রতিনিধিরা কক্ষ ত্যাগের সময় তাদের নির্ধারিত আসনে কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলেইমানির একটি প্রতিকৃতি রেখে যান।
  • নেতানিয়াহুর বক্তব্য শুরুর পর ইরান ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ থেকে বেরিয়ে যান।
  • ভাষণে নেতানিয়াহু ইরানের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেন।

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘের অধিবেশনে সশরীরে উপস্থিত হতে পারেননি। যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার কারণে তিনি ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন।

নেতানিয়াহুর এই ভাষণ এমন সময়ে হলো, যখন গাজা ও ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্ক চলছে। একই সঙ্গে আগামী ২৭ অক্টোবর ইসরাইলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু… ১৮ ঘণ্টা আগে সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যুপশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ… ১৮ ঘণ্টা আগে শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কারসংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন… ১৮ ঘণ্টা আগে ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পের ইরান যুদ্ধ- ইসরাইলপ্রীতি মনোভাবেই নির্বাচনে হার, স্বীকারোক্তি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিনিদের ইসরাইলবিরোধী… ১৮ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা

২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ পিএম · আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ইরানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পর এ ঘটনা ঘটে।

ফটোকার্ড

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা

নেতানিয়াহুর সামনে সোলাইমানির ছবি রেখে বেরিয়ে গেলেন ইরানি নেতারা

শিরোনাম