১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?
সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি মামলার প্রস্তুতি নিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ও বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।

আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা করার সম্ভাবনা বিবেচনা করছে ইসরাইল। এরদোগানের বিরুদ্ধে কুর্দিদের সঙ্গে আচরণ এবং হামাসকে অর্থায়নের অভিযোগকে সম্ভাব্য মামলার অন্যতম ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। তবে এখনো আইসিসিতে কোনো মামলা দায়ের করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, এরদোগান তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার উদ্যোগের কথা জানানোর পর ইসরাইলি প্রধানমন্ত্রীর এ নির্দেশ আসে। এর আগে আগস্টে তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছিলেন, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হয়েছে।

‘তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি মামলার প্রস্তুতি নিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ও বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।’

— আন্তর্জাতিক ডেস্ক

আই২৪নিউজ বলছে, সম্ভাব্য মামলাটি সরাসরি ইসরাইলের পক্ষ থেকে আইসিসিতে নেওয়া হতে পারে। আবার তৃতীয় কোনো দেশের মাধ্যমে বিষয়টি আদালতে তোলার সম্ভাবনাও রয়েছে। তবে শেষ পর্যন্ত মামলা দায়ের নাও হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের ওপর চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবেও আইনি নথি প্রস্তুতের উদ্যোগটি ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ৩৬ মিনিট আগে

তবে আইসিসিতে এ ধরনের মামলা নেওয়ার ক্ষেত্রে এখতিয়ারসংক্রান্ত প্রশ্ন রয়েছে। ইসরাইল ও তুরস্ক—দুই দেশই রোম সংবিধির পক্ষভুক্ত নয়। এ কারণে সম্ভাব্য মামলার আইনি ভিত্তি ও আদালতের এখতিয়ার নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি মামলার প্রস্তুতি নিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ও বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের …
  • আই২৪নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এরদোগানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) একটি মামলা করার সম্ভাবনা বিবেচনা করছে ইসরাইল।
  • প্রতিবেদন অনুযায়ী, এরদোগান তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়ার উদ্যোগের কথা জানানোর পর ইসরাইলি প্রধানমন্ত্রীর এ নির্দেশ আসে।
  • আই২৪নিউজ বলছে, সম্ভাব্য মামলাটি সরাসরি ইসরাইলের পক্ষ থেকে আইসিসিতে নেওয়া হতে পারে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া সাম্প্রতিক ভাষণে নেতানিয়াহু এরদোগানকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যা দেন। এর জবাবে তুরস্কের পক্ষ থেকে নেতানিয়াহুর বক্তব্যকে ভিত্তিহীন অভিযোগ হিসেবে প্রত্যাখ্যান করা হয় এবং গাজা ও অঞ্চলটির অন্যান্য পরিস্থিতি আড়াল করার চেষ্টা হিসেবে এর সমালোচনা করা হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে আই২৪নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪১ এএম · আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি মামলার প্রস্তুতি নিতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি ও বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের প্রধানকে নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইলি সংবাদমাধ্যম আই২৪নিউজ রোববার এ তথ্য জানিয়েছে।

ফটোকার্ড

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

এরদোগানের নামে মামলা ঠুকবেন নেতানিয়াহু, কারণ কী?

শিরোনাম
সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশআন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রীবন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায়ফেসবুকে অনন্ত জলিল/যারা টিআরপির জন্য কাজ করেছেন, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকিমাহদীর বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ, ওসির দাবি ‘নাটক’মাস্টারকে গ্রেফতার: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী