১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
সারাদেশ

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি
সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য খারিজাথাক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
May be an image of one or more people and chess

বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৪৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া হয়।
May be an image of one or more people

‘কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ।’

— জি বাংলা ডেস্ক

এর আগে টানা বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া ও বন্যায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২১টি গ্রামের বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন। গত ১৬ সেপ্টেম্বর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৫৫০টি অসহায় পরিবারের মাঝে ৪ হাজার ৪০০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা সারাদেশ ৮ ঘণ্টা আগে

বন্যার পর ওই এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার ভৌগোলিক বিচ্ছিন্নতা, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং চিকিৎসাসেবার স্বল্পতার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের নিয়মিত চিকিৎসাসেবা নেওয়া কঠিন হয়ে পড়ে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া …
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত এবং পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য খারিজাথাক উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী…
  • বিজিবির বিশেষজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৪৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন ধরনে…
  • এর আগে টানা বৃষ্টিপাত, প্রতিকূল আবহাওয়া ও বন্যায় চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ২১টি গ্রামের বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হন।

বিজিবি জানায়, সীমান্তবর্তী চিকিৎসাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ ছাড়া গত ৯ মে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দৌলতপুর উপজেলার দুর্গম এলাকায় বসবাসরত অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক ব্যক্তিকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন ধরনের ওষুধ দেয়।
May be an image of one or more people, people studying, slow loris and text

কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত নয়; সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। দুর্যোগ, সংকট ও প্রয়োজনের সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
May be an image of one or more people and text

তিনি বলেন, ‘আমরা চাই, সীমান্তবর্তী কোনো মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনসাধারণের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ৯ ঘণ্টা আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যুজীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায়… ৯ ঘণ্টা আগে ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি… ৯ ঘণ্টা আগে ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরাশীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৪ পিএম · সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

ফটোকার্ড

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্তে বন্যার্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিল বিজিবি

শিরোনাম