রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি মার্কেটে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ৪৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আরাকান আর্মি। আহতদের মধ্যে অন্তত ২২ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের ওই মার্কেটে এ হামলা চালানো হয়। এলাকাটি মিয়ানমারের সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মার্কেটটির ওপর দুটি বোমা ফেলে। এতে নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অস্থায়ী ও স্থায়ী দোকানদার এবং পথচারী রয়েছেন।
‘রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’
— আন্তর্জাতিক ডেস্ক
রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, কিয়াউকতাওয়ের ওই মার্কেটটি একটি পাইকারি বাজার হওয়ায় সেখানে সবসময় ভিড় থাকে। রাখাইনের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা সেখানে আসেন।
আরও পড়ুন
ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে মার্কেট ও আশপাশের কয়েকটি ভবন এবং যানবাহনে আগুন জ্বলতে দেখা গেছে। হামলায় মার্কেটসংলগ্ন একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মূল বিষয়গুলি
- বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি মার্কেটে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।
- সোমবার (২৮ সেপ্টেম্বর) কিয়াউকতাও শহরের ওই মার্কেটে এ হামলা চালানো হয়।
- আরাকান আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মার্কেটটির ওপর দুটি বোমা ফেলে।
- রাখাইনের বেসামরিক প্রতিরক্ষা ও উদ্ধারকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াই হুন অংও হতাহতদের সংখ্যা নিশ্চিত করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরাকান আর্মি রাখাইন রাজ্যভিত্তিক একটি শক্তিশালী সেনাবিরোধী সশস্ত্র গোষ্ঠী। দীর্ঘদিন ধরে তারা রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করছে। ২০২১ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর গোষ্ঠীটি আরও শক্তিশালী হয়ে ওঠে। ২০২৩ সালে রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে তাদের বড় ধরনের সংঘাত শুরু হয়, যা এখনও চলছে।
রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৪টি বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিয়াউকতাও এসব শহরের একটি।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস ও ইন্ডিয়া টুডে।






মন্তব্য (০)