১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও
সংগৃহীত

পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে। ইরানের তেল বাদ দিলে যুদ্ধ শুরুর আগের সময়ের প্রায় সমপরিমাণ তেল এখনো এই পথ দিয়ে পরিবহন হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, সে ক্ষেত্রে ইরান হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সেখানে ‘টোল’ বা শুল্ক আরোপ করতে পারে এবং কোন দেশ জ্বালানি পাবে, আর কোন দেশ পাবে না—সেটিও নির্ধারণ করতে পারে। রুবিও এটিকে ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ হিসেবে উল্লেখ করেন।

‘রুবিও আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি এবং নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।’

— আন্তর্জাতিক ডেস্ক

সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন রুবিও। তাঁর অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এমন কিছু কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতার হাতে, যারা ভবিষ্যৎ নিয়ে ‘ধ্বংসাত্মক ও প্রলয়বাদী’ দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

আরও পড়ুন ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ আন্তর্জাতিক ৯ ঘণ্টা আগে

রুবিও আরও অভিযোগ করেন, নিষেধাজ্ঞা থেকে পাওয়া অর্থ বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইরান জনগণের জীবনমান উন্নয়নের পরিবর্তে অস্ত্র তৈরি এবং নিজেদের বিপ্লবী আদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
  • রুবিও বলেন, হরমুজ প্রণালি বর্তমানে খোলা রয়েছে।
  • তবে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
  • সাক্ষাৎকারে ইরানের শাসনব্যবস্থা নিয়েও সমালোচনা করেন রুবিও।

এ ছাড়া ইরান হিজবুল্লাহ, হামাস ও ইরাকের শিয়া মিলিশিয়াদের অর্থায়ন করে বলেও অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দেশটি সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টায়ও পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।… ১১ ঘণ্টা আগে মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পসৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন… ১১ ঘণ্টা আগে দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায়… ১১ ঘণ্টা আগে মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণহরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৩ এএম · আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে ইরান বিশ্বকে ‘জিম্মি’ করতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।

ফটোকার্ড

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

পারমাণবিক অস্ত্র পেলে ইরান বিশ্বকে জিম্মি করবে: রুবিও

শিরোনাম