১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
সারাদেশ

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার
সংগৃহীত

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের সাত দিন পর ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. জিসানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ ডায়েরির তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।

জিসান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চরমাদারীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে বংশাল থানাধীন সাতরওজা খাজে নেহাল জামে মসজিদের মাদ্রাসায় পড়াশোনা করত। গত ২১ সেপ্টেম্বর আসরের নামাজের পর মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে পরদিন বংশাল থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা।

‘তিনি আরও জানান, জিসানের বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহৃত বিকাশ নম্বরটি দিয়ে চক্রটি আরও অনেকের কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।’

— জি বাংলা ডেস্ক

তদন্তে পুলিশ মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে। ফুটেজে জিসানকে মাদ্রাসা থেকে বের হতে দেখা গেলেও এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তার বাবা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জিসানের ছবি ছড়িয়ে দেন।

আরও পড়ুন ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা ‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা সারাদেশ ৮ ঘণ্টা আগে

এ সুযোগে একটি প্রতারক চক্র জিসানকে অপহরণ করা হয়েছে দাবি করে তার বাবার ইমু নম্বরে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে। দেনদরবারের পর ১০ হাজার টাকা দিতে রাজি হন তিনি। প্রতারকদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানোর পর জিসানকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলা হলেও পরে আবারও টাকা দাবি করা হয়। অন্য একটি নম্বর থেকেও পুলিশ পরিচয়ে টাকা চাওয়া হয়। একপর্যায়ে আরও ৩ হাজার টাকা দাবি করলে পরিবারের সদস্যরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং আর টাকা দেননি।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাজধানীর বংশাল থেকে নিখোঁজের সাত দিন পর ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো.
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ ডায়েরির তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম।
  • জিসান গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার চরমাদারীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে।
  • তদন্তে পুলিশ মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ বিকাশ নম্বরটি পর্যালোচনা করে জানতে পারে, সেটি গাজীপুরের শ্রীপুর থানা এলাকার। পরে সেখানে খোঁজ নিয়েও জিসানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তদন্তে পুলিশ জানতে পারে, মাদ্রাসার এক শিক্ষার্থীর মোবাইল ফোন ও ২০০ থেকে ৩০০ টাকা জিসান নিয়েছে বলে অভিযোগ উঠেছিল। বিষয়টি সে অস্বীকার করলেও পরে তার বিছানার বালিশের নিচ থেকে ওই মোবাইল ফোন পাওয়া যায়। পুলিশের ধারণা, এ ঘটনায় ভয় পেয়ে ২১ সেপ্টেম্বর মাদ্রাসা থেকে বের হয়ে যায় জিসান।

পরে তদন্তে জানা যায়, মাদ্রাসা থেকে বের হয়ে জিসান সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে একটি লঞ্চে চাঁদপুর যায়। সেখানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার অটোমেকানিক সৈকতের সঙ্গে তার পরিচয় হয়। একই দিন সৈকতের সঙ্গে সে ঢাকায় ফিরে আসে। এরপর কয়েক দিন সৈকতের গ্যারেজে কাজ করে এবং তার বাসায় অবস্থান করে।

জিসান নিজের পরিচয় দিতে গিয়ে সৈকতকে জানায়, তার বাবা মারা গেছেন এবং মা অন্যত্র বিয়ে করেছেন। পরে তার কথাবার্তায় সন্দেহ হলে সৈকত জিসানের মুখস্থ থাকা তার খালার মোবাইল নম্বর সংগ্রহ করে বিষয়টি তাকে জানান। এভাবেই জিসানের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়।

এসআই রাশেদুল ইসলাম জানান, তদন্তের শুরুতে তারা শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে তদন্তে জানা যায়, সে নিজেই মাদ্রাসা থেকে বের হয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছিল। এ সুযোগে একটি প্রতারক চক্র পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

তিনি আরও জানান, জিসানের বাবার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ব্যবহৃত বিকাশ নম্বরটি দিয়ে চক্রটি আরও অনেকের কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পরে জিসান যে ব্যক্তির কাছে অবস্থান করছিলেন, তিনি তার খালার নম্বরে যোগাযোগ করেন। এরপর ২৭ সেপ্টেম্বর রাতে বংশাল থানা পুলিশ জিসানকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

সারাদেশ থেকে আরও

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৪ ৯ ঘণ্টা আগে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যুজীবিকার তাগিদে এবং পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভোলার চরফ্যাশনের যুবক আনাস (২৪)। তবে সড়ক দুর্ঘটনায়… ৯ ঘণ্টা আগে ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলিফুল গাছ লাগাবেন মালি সাহেব, আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি… ৯ ঘণ্টা আগে ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরা ৪ একর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা, মুগ্ধ দর্শনার্থীরাশীতের হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো সকাল আর বিলজুড়ে ফুটে থাকা লাল শাপলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ খাগড়াছড়ির দীঘিনালার হাজাছড়া বিলে আসা… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৭ এএম · সারাদেশ

রাজধানীর বংশাল থেকে নিখোঁজের সাত দিন পর ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মো. জিসানকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

ফটোকার্ড

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

শিরোনাম