১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
বিনোদন

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি
সংগৃহীত

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি জানিয়েছেন, ত্বকের যত্নে তিনি ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দীর্ঘ স্কিন কেয়ার রুটিন অনুসরণ করেন না। বরং ছোটবেলা থেকে মা ও ঠাকুরমার কাছ থেকে শেখা ঘরোয়া পদ্ধতির ওপরই বেশি ভরসা করেন তিনি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোটবেলা থেকে মুখে যেসব উপাদান ব্যবহার করে বড় হয়েছেন, এখনো সেগুলোই অনুসরণ করেন। নানা ধরনের প্রসাধনী ব্যবহারের চেয়ে ঘরোয়া টোটকা তার কাছে সহজ বলে মনে করেন তিনি। পাশাপাশি ‘লেস ইজ মোর’ নীতিতেও বিশ্বাসী এই অভিনেত্রী।

ত্বকের যত্নে বিশেষ একটি ফেসপ্যাক ব্যবহার করেন তৃপ্তি। এতে থাকে কাঁচা হলুদ, টকদই ও বেসন। তার ভাষ্য অনুযায়ী, বেসন ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, টকদই ত্বক এক্সফোলিয়েট করতে সহায়তা করে এবং কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে। এই ফেসপ্যাক ট্যান কমাতেও সহায়ক বলে জানান তিনি।

‘তার ভাষ্য অনুযায়ী, বেসন ত্বকের অতিরিক্ত তেল ও ময়লা পরিষ্কার করতে সাহায্য করে, টকদই ত্বক এক্সফোলিয়েট করতে সহায়তা করে এবং কাঁচা হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজে লাগে।’

— বিনোদন ডেস্ক

তবে শুধু বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করেন না তৃপ্তি। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি জীবনযাপনেও গুরুত্ব দেন তিনি। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য অন্তত ১০ মিনিট সময় রাখেন এবং ওই সময়ে ফোন থেকে দূরে থাকার চেষ্টা করেন।

আরও পড়ুন ‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী ‘সাবিলা নূরের কারণেই তিশার বিয়ে ভেঙে গেছে’ গুঞ্জনে মুখ খুলছেন না অভিনেত্রী বিনোদন ৯ ঘণ্টা আগে

চুলের যত্নেও প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করেন উত্তরাখণ্ডের এই অভিনেত্রী। ছোটবেলা থেকেই চুলে রিঠা, শিকাকাই ও আমলকী ব্যবহার করে আসছেন তিনি। এখনো এসব উপাদানই তার চুলের পরিচর্যার অন্যতম অংশ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি জানিয়েছেন, ত্বকের যত্নে তিনি ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দীর্ঘ স্কিন কেয়ার রুটিন অনুসরণ করেন না।
  • গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোটবেলা থেকে মুখে যেসব উপাদান ব্যবহার করে বড় হয়েছেন, এখনো সেগুলোই অনুসরণ করেন।
  • ত্বকের যত্নে বিশেষ একটি ফেসপ্যাক ব্যবহার করেন তৃপ্তি।
  • তবে শুধু বাহ্যিক পরিচর্যার ওপর নির্ভর করেন না তৃপ্তি।

তৃপ্তির মতে, রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সহায়তা করে। আর শিকাকাই ও আমলকী চুলের যত্নে ব্যবহার করা হয়। ত্বক ও চুলের পরিচর্যায় অতিরিক্ত কিছু করার চেয়ে নিয়মিত জীবনযাপন ও সহজ পদ্ধতিতেই তিনি বেশি গুরুত্ব দেন।

বিনোদন থেকে আরও

অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবা অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে আইনি ব্যবস্থা নেব: লুবাবাশিশুশিল্পী হিসেবে আলোচনায় আসা সিমরিন লুবাবা এখন আর বিনোদন অঙ্গনে কাজ করছেন না। তবে মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে… ১ দিন আগে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরা মিস ইউনিভার্স থেকে বাদ পড়ছেন ১৫ দেশের সুন্দরীরাবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের এবারের আসর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। প্রতিযোগিতাটির ৭৫তম বার্ষিকী… ১ দিন আগে প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তী প্রথমবার জুটি বাঁধছেন জয়া-শ্রাবন্তীপ্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক… ২ দিন আগে যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূর যে কারণে পারশাকে বিয়ে করে গোপন রেখেছিলেন আসাদ নূরঅভিনেত্রী ও সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণীকে বিয়ে করার কথা স্বীকার করেছেন ব্লগার আসাদ নূর। কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে তাদের বিয়ে নিয়ে… ৩ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৬ এএম · বিনোদন

বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি জানিয়েছেন, ত্বকের যত্নে তিনি ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দীর্ঘ স্কিন কেয়ার রুটিন অনুসরণ করেন না। বরং ছোটবেলা থেকে মা ও ঠাকুরমার কাছ থেকে শেখা ঘরোয়া পদ্ধতির ওপরই বেশি ভরসা করেন তিনি।

ফটোকার্ড

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

ত্বক ও চুলের গোপন রহস্য ফাঁস করলেন তৃপ্তি দিমরি

শিরোনাম