১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
আন্তর্জাতিক

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি
সংগৃহীত

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। তবে টানা দুই ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশের ফুটবলের দুটি বড় সমস্যার কথা চিহ্নিত করেছেন নতুন কোচ থমাস ডুলি।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ও দ্বিতীয়ার্ধের শুরুতে তিন গোল হজম করে দলটি। সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সে উন্নতি দেখা গেলেও শেষ পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ।

বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলের পার্থক্যও তুলে ধরেছেন ডুলি। তাঁর মতে, নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঘরোয়া লিগ না থাকায় বাংলাদেশের খেলোয়াড়েরা পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না।

‘কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোল করা।’ ডুলির মতে, ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতার ঘাটতি এবং গোল করার ক্ষেত্রে কার্যকর স্ট্রাইকারের অভাব—এই দুই জায়গায় উন্নতি করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।’

— আন্তর্জাতিক ডেস্ক

ডুলি বলেন, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগিতা। বাংলাদেশে আমাদের ঘরোয়া প্রতিযোগিতা খুব বড় নয়। মালয়েশিয়া, সিঙ্গাপুর বা ইন্দোনেশিয়ার মতো লিগ আমাদের নেই।’

আরও পড়ুন ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ আন্তর্জাতিক ১০ ঘণ্টা আগে

তিনি আরও বলেন, ‘লিগ থাকা খুব জরুরি। কারণ খেলোয়াড়েরা প্রতি সপ্তাহে ম্যাচ খেলে এবং নিজেদের ভুল থেকে শেখার সুযোগ পায়। আমরা এটাই হারাচ্ছি।’

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ।
  • ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলের হার দিয়ে।
  • বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার ঘরোয়া ফুটবলের পার্থক্যও তুলে ধরেছেন ডুলি।
  • ডুলি বলেন, ‘ফুটবলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিযোগিতা।

বাংলাদেশ দলের আরেকটি বড় সমস্যা হিসেবে স্ট্রাইকার সংকটের কথা উল্লেখ করেছেন ডুলি। তাঁর মতে, দল সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগিয়ে গোল করার মতো কার্যকর স্ট্রাইকারের ঘাটতি রয়েছে।

ডুলি বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছি। কিন্তু ইন্দোনেশিয়া বা অন্য এশীয় দলগুলোর মতো স্ট্রাইকার আমাদের নেই। আমাদের সেটা নেই, তাই সমাধান খুঁজে বের করতে হবে।’

তবে সিঙ্গাপুরের বিপক্ষে দলের পারফরম্যান্সে কিছু ইতিবাচক দিকও দেখেছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘আজ আমরা অনেক বেশি আক্রমণাত্মক ছিলাম এবং ৫০-৫০ বলগুলো জিতেছি। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গোল করা।’

ডুলির মতে, ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতার ঘাটতি এবং গোল করার ক্ষেত্রে কার্যকর স্ট্রাইকারের অভাব—এই দুই জায়গায় উন্নতি করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

আন্তর্জাতিক থেকে আরও

যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২ যুক্তরাষ্ট্রে অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা, নিহত ২যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি অ্যাপার্টমেন্ট ভবনে বন্দুক হামলা চালিয়ে ভবন ব্যবস্থাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন এক চিকিৎসক।… ১২ ঘণ্টা আগে মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প মিত্রদের অনুরোধে ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ট্রাম্পসৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ ইরানের ওপর নতুন করে বড় ধরনের হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে বলে জানিয়েছেন মার্কিন… ১২ ঘণ্টা আগে দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষা দীর্ঘায়ুর রহস্য ভেদ করতে মরিয়া পুতিন, চলছে পরীক্ষারুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় শুরু হয়েছে বিশেষ বৈজ্ঞানিক গবেষণা। মানুষের আয়ু বাড়ানোর উপায়… ১২ ঘণ্টা আগে মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণ মধ্যরাতে ইরানে হামলা, সিরিক শহরে দফায় দফায় বিস্ফোরণহরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে মধ্যরাতে হামলার খবর পাওয়া গেছে। দেশটির হরমোজগান প্রদেশের এই শহরে ‘শত্রুপক্ষের’… ১২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৯ এএম · আন্তর্জাতিক

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হেরেছে বাংলাদেশ। ফলে ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে। তবে টানা দুই ম্যাচের অভিজ্ঞতায় বাংলাদেশের ফুটবলের দুটি বড় সমস্যার কথা চিহ্নিত করেছেন নতুন কোচ থমাস ডুলি।

ফটোকার্ড

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

২ রোগে জর্জরিত বাংলাদেশের ফুটবলের, বুঝে গেছেন থমাস ডুলি

শিরোনাম