১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী
সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ মোহাম্মদ।

নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’ গাজায় যা করা হয়েছে, তা যুদ্ধাপরাধ এবং এর জন্য যারা দায়ী, তারা যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন তিনি।

‘নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’ গাজায় যা করা হয়েছে, তা যুদ্ধাপরাধ এবং এর জন্য যারা দায়ী, তারা যুদ্ধাপরাধী বলেও মন্তব্য করেন তিনি।’

— আন্তর্জাতিক ডেস্ক

শেখ মোহাম্মদ বলেন, গাজার হাসপাতাল ও স্কুলে হামলা হয়েছে। এসব কর্মকাণ্ডের পক্ষে যত যুক্তি বা ব্যাখ্যাই দেওয়া হোক না কেন, কোনো কিছুই তা ন্যায্যতা দিতে পারে না।

আরও পড়ুন বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

নেতানিয়াহু নিজের ও তার সরকারের কর্মকাণ্ড থেকে মানুষের দৃষ্টি সরাতেই রাজনৈতিকভাবে কাতারকে আক্রমণ করছেন বলেও অভিযোগ করেন শেখ মোহাম্মদ।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শেখ মোহাম্মদ।
  • নেতানিয়াহুকে তিনি যুদ্ধাপরাধী মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই।’ গাজায় যা করা হয়েছে, তা যুদ্ধাপরাধ এবং এর জন্য যারা দায়ী, ত…
  • শেখ মোহাম্মদ বলেন, গাজার হাসপাতাল ও স্কুলে হামলা হয়েছে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলের হামলারও সমালোচনা করেন তিনি। ওই হামলায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। সে সময় গাজা যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছিল কাতার। হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের এক নিরাপত্তাকর্মী নিহত হন বলে কাতারি কর্তৃপক্ষ জানিয়েছে।

শেখ মোহাম্মদ বলেন, কাতার যখন মধ্যস্থতা করছিল, তখনই ইসরাইল দেশটির ওপর হামলা চালিয়েছে। মধ্যস্থতাকারী একটি দেশের ওপর এ ধরনের হামলাকে তিনি নজিরবিহীন বলে মন্তব্য করেন। তাঁর ভাষ্য, নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন।

তবে আঞ্চলিক উত্তেজনার মধ্যেও কাতার কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে বলে জানান তিনি। তাঁর মতে, পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগই অগ্রগতির সবচেয়ে কার্যকর পথ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে কাতার দুই পক্ষকেই সহযোগিতা ও পরামর্শ দেওয়ার চেষ্টা করছে বলেও জানান শেখ মোহাম্মদ।

আঞ্চলিক সংঘাত নিরসনে তিনটি বিষয়কে গুরুত্ব দেন তিনি। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা এবং ইরান ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা।

শেখ মোহাম্মদ বলেন, আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে সংলাপ, পারস্পরিক হস্তক্ষেপ না করা, আগ্রাসন থেকে বিরত থাকা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

এদিকে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে—এ নিয়ে কাতার উদ্বিগ্ন বলেও জানান তিনি।

আন্তর্জাতিক থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫২ এএম · আন্তর্জাতিক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা বাড়লেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

ফটোকার্ড

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

শিরোনাম
অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজপর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তারস্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীপ্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব/আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ