এবার ইসরাইলের বিমান নামানোর অনুরোধ ফিরিয়ে দিল সৌদি
সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের বিমানের ইসরাইলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইসরাইল। তবে সৌদি ভূখণ্ডে ইসরাইলি সামরিক বিমান অবতরণের অনুমতি দেয়নি রিয়াদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই সৌদি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলো জানায়, সৌদি আরবে আটকে থাকা ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি সামরিক বিমানকে সৌদি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় সৌদি আরব ওই প্রস্তাবে সম্মতি দেয়নি।
‘এর আগে ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সফরের সময় নেতানিয়াহু সৌদি কর্মকর্তাসহ মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।’
— আন্তর্জাতিক ডেস্ক
একটি সূত্র জানিয়েছে, যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি বিমানবাহিনীর ‘সুপার হারকিউলিস’ উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল।
আরও পড়ুন
ইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি
এর আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ জরুরি সংকেত পাঠানোর পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
মূল বিষয়গুলি
- সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের বিমানের ইসরাইলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে সামরিক বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল ইসরাইল।
- বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই সৌদি নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
- সূত্রগুলো জানায়, সৌদি আরবে আটকে থাকা ইসরাইলি যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি সামরিক বিমানকে সৌদি ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ করা হয়েছিল।
- একটি সূত্র জানিয়েছে, যাত্রীদের ফিরিয়ে নিতে ইসরাইলি বিমানবাহিনীর ‘সুপার হারকিউলিস’ উড়োজাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, বিমানের সহকারী পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে উড়োজাহাজটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন। পরে যাত্রীরা তাকে ধরে ফেলেন এবং অন্য পাইলটরা বিমানটি নিরাপদে সৌদি আরবে অবতরণ করান। তবে এ দাবির বিষয়ে ফ্লাইদুবাইয়ের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ফ্লাইদুবাই জানিয়েছে, যাত্রীদের পরবর্তী ফ্লাইটে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সৌদি সরকারের মিডিয়া অফিস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে দীর্ঘদিন ধরে উৎসাহিত করে আসছে যুক্তরাষ্ট্র। তবে রিয়াদ বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এগোবে না।
এর মধ্যে সৌদি ও ইসরাইলি কর্মকর্তাদের বৈঠকের খবরও অস্বীকার করেছেন এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা। এর আগে ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সফরের সময় নেতানিয়াহু সৌদি কর্মকর্তাসহ মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।






মন্তব্য (০)