১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়
সংগৃহীত

লিওনেল মেসির মালিকানায় যাওয়ার ঘোষণা আসার এক দিন পরই বড় জয় পেয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে। লা লিগা হাইপারমোশনের ম্যাচে শুক্রবার রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার এলদেনসের মালিকানার অংশ নেওয়ার ঘোষণা আসে মেসির। এর পরদিনই নতুন মালিকের অধীনে প্রথম ম্যাচ খেলতে নামে ক্লাবটি। ম্যাচের শুরুতেই অবশ্য পিছিয়ে পড়ে তারা।

দ্বিতীয় মিনিটেই আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় ওভিয়েদো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় এলদেনসে।

‘তবে লেনদেনটি পুরোপুরি কার্যকর হওয়ার জন্য স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

— স্পোর্টস ডেস্ক

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মেসির মালিকানাধীন ক্লাবটি। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে রবার্তো লোপেজ গোল করে সমতা ফেরান। ৬৮ মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করে এলদেনসেকে এগিয়ে দেন ফিদেল।

আরও পড়ুন এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ খেলাধুলা ১৬ ঘণ্টা আগে

এরপর ম্যাচের শেষ দিকে আরও দুটি গোল করে বড় জয় নিশ্চিত করে এলদেনসে। ৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা গোল করে ব্যবধান ৩-১ করেন। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহো গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • লিওনেল মেসির মালিকানায় যাওয়ার ঘোষণা আসার এক দিন পরই বড় জয় পেয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে।
  • বৃহস্পতিবার এলদেনসের মালিকানার অংশ নেওয়ার ঘোষণা আসে মেসির।
  • দ্বিতীয় মিনিটেই আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় ওভিয়েদো।
  • দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মেসির মালিকানাধীন ক্লাবটি।

ম্যাচ চলাকালে এলদেনসের খেলা দেখার একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন মেসি। নতুন মালিকানার ঘোষণার পর প্রথম ম্যাচেই দলের এমন জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে।

৩৯ বছর বয়সী মেসি এলদেনসের আগের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারের অংশ কিনে ক্লাবটির নিয়ন্ত্রণ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তবে লেনদেনটি পুরোপুরি কার্যকর হওয়ার জন্য স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের অনুমোদন প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের পেশাদার ফুটবল প্রতিযোগিতা লা লিগা হাইপারমোশনে খেলছে।

স্পেনে মেসির মালিকানাধীন এটি প্রথম ক্লাব নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানাও নেওয়ার খবর আসে তাঁর। তবে এলদেনসের মাধ্যমে স্পেনের পেশাদার লিগে খেলা আরেকটি ক্লাবের সঙ্গে যুক্ত হলেন আর্জেন্টাইন তারকা।

খেলাধুলা থেকে আরও

আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়… ২ দিন আগে ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল… ৩ দিন আগে দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জাব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও… ৫ দিন আগে অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

৩ অক্টোবর ২০২৬, ৪:৩৭ এএম · খেলাধুলা

লিওনেল মেসির মালিকানায় যাওয়ার ঘোষণা আসার এক দিন পরই বড় জয় পেয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসে। লা লিগা হাইপারমোশনের ম্যাচে শুক্রবার রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

ফটোকার্ড

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া