রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মো. শিবলুকে (৩০) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
লালবাগ থানা সূত্রের বরাত দিয়ে আকতার হোসেন জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগ থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে।
‘তাঁর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা এবং লালবাগ থানার ইরাকি মাঠ এলাকায় ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে দায়ের করা একটি মামলা রয়েছে।’
— জি বাংলা ডেস্ক
গ্রেপ্তার শিবলুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
আরও পড়ুন
‘ঠাস কইরা গুলি কইরা দিমু, মইরা পইরা থাকবেন’, ব্যবসায়ীকে মৎস্যজীবী দল নেতা
মূল বিষয়গুলি
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি মো.
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.
- লালবাগ থানা সূত্রের বরাত দিয়ে আকতার হোসেন জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে লালবাগ থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করে।
- গ্রেপ্তার শিবলুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।






মন্তব্য (০)